শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

নৌকার প্রচারণায় চট্টগ্রামে একঝাঁক তারকা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

ইরফান নাবিল :
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে প্রচারণায় নেমেছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের একঝাঁক তারকা। তারা ট্রাকে করে প্রচারণায় নগরীর বিভিন্ন স্থানে নৌকা মার্কায় ভোট চান।
রবিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পীবৃন্দের ব্যানারে নৌকার সমর্থনে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা শুরু হয়।
এসময় চলচ্চিত্র ও টেলিভিশন তারকাদের মধ্যে প্রচারণায় অংশ নেন রিয়াজ আহমেদ, অভিনেত্রী তানভীন সুইটি, অরুনা বিশ্বাস, মীর সাব্বির, তারিন, বিজরী বরকত উল্লাহ, নায়িকা মাহিয়া মাহি, নায়িকা অপু বিশ্বাস, নায়ক সায়মন সাদিক প্রমুখ।
শিল্পীবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা একজন দেশপ্রেমিক মহান মুক্তিযোদ্ধাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য মনোনয়ন দিয়ে স্বাধীনতার প্রতীক নৌকা তুলে দিয়েছেন। আদর্শিক সৎ ও প্রজ্ঞাবান নেতা রেজাউল করিমকে নৌকায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে রূপসী চট্টগ্রাম ও নগরবাসীর জীবনমান উন্নয়নের সুযোগ দিতে ভোটারদের প্রতি অনুরোধ জানান।
শিল্পীদের কথায়, সমগ্র বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন যজ্ঞ চলছে। চট্টগ্রামের মানুষ নৌকায় ভোট দিয়ে রেজাউল করিমকে বিজয়ী করে নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিবেন। দেশের জন্য লড়াকু বীরের বিজয় হলে বীর চট্টলার উন্নয়নের বিজয় হবে।
এদিন প্রচারণার উদ্বোধন করেন মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি চট্টগ্রামের মুক্তিযুদ্ধ প্রজন্ম ও স্বাধীনতার সপক্ষের জনসাধারনকে নৌকার পক্ষে উজ্জীবিত করতে ভূমিকা রাখার জন্য শিল্পীদের প্রতি ধন্যবাদ জানান।

 

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD