শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছিলেন বলে তাই বিএনপি গনতন্ত্র বিশ্বাস করে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নব ঘোষিত কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান এ কথা বলেন। তিনি আরো বলেন জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের দুঃসময়ে তাদের পাশে থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনিই স্বাধীনতার ঘোষক।

তৎকালীন মেজর জিয়া চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে সর্ব প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়ে ছিলেন। তার কথায় বিশ্বাস করে বাঙালি জাতি,সেনা ও পুলিশ সদস্যরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। গত ১১ মে রোববার বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। জিয়া স্মৃতি পরিষদ বোয়ালখালীর আহ্বায়ক মনজুর আলম মাষ্টার এর সভাপতিত্বে সাংবাদিক এম এ মন্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন মোঃ ইউনুছ চৌধুরী,আনোয়ার হোসেন চৌধুরী,মাহম্মদুল হক মেম্বার,হাসান চৌধুরী,মোহাম্মদ সেলিম,আবু তাহের মাস্টার,সিরাজ ভাণ্ডারী,মোঃ জামাল,আবুল বশীর চৌধুরী প্রমুখ।পরে আজিজুল হক চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হওয়ায় তাহাকে জিয়া স্মৃতি পরিষদের নেতৃবৃন্দুরা ফুল দিয়ে অভিনন্দন জানান।

আপনার মন্তব্য লিখুন