রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটিতে বোয়ালখালী থেকে স্থান পেলেন যারা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার (০৬ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন করেন।

এতে বোয়ালখালী থেকে স্থান পেলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক দায়িত্ব পেলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান।
সাবেক জেলার সদস্য সচিব মোস্তাক আহমেদ খান বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলম, মোঃ শাহিনুর শাহিন ও জাবেদ মেহেদী হাসান সুজন সদস্য করা হয়।

নবগঠিত এই কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন।
দলের একাধিক সূত্র জানিয়েছে, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে। যা আগামী দিনগুলোতে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে।

এদিকে, নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চৌধুরী ও সদস্য মো. শওকত আলম শওকত দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দায়িত্বপ্রাপ্ত হয়ে আমরা দলের স্বার্থে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবো।”

দলীয় নেতাকর্মীরা নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, এই কমিটির মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
এতে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেন।

এদিকে,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি তে চরণদ্বীপের কৃতি সন্তান আজমান বিএনপির সভাপতি জনাব শাহিনুর হিরু সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, বোয়ালখালী উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মোঃ জাবেদুল ইসলাম, বোয়ালখালী উপজেলা মৎস্য জীবি দলের সদস্য মোঃ আবদুল মান্নান, চরণদ্বীপ ইউনিয়ন ০৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব,যুব নেতা মাসুম,যুবনেতা কামাল উদ্দীন, যুব নেতা হোসেন প্রমুখ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD