শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

দক্ষিণ জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :

মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শূন্য হওয়া পদে দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কমিটির সাবেক সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।

কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক মোতাহেরুল ইসলাম চৌধুরীকে বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। পাশাপাশি আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী শাখায় পরিণত হবে।

গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মোছলেম উদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেন।

এর আগে ২০২২ সালের ১২ ডিসেম্বর নগরের জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, সভাপতি ও আওয়ামী লীগ নেতা মফিজুর রহমানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD