সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

জেএম সেন হলে বিদ্যাদেবী সরস্বতী পূজা উদযাপন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

মনজুরুল আলম মনজু :
নগরীর জেএম সেন হলে দিনব্যাপী বিদ্যাদেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়। শনিবার ৫ ফেব্রুয়ারী সকাল ৭ টা থেকে পূজা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে কেন্দ্রিয় পূজা কমিটিসহ মোট আটটি পূজা মন্ডপ পূজায় অংশগ্রহণ করে।
উক্ত পূজায় বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে পৃথিবীতে আসেন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন ভক্তরা।
দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ধ্যা আরতির আয়োজন করা হয়েছে। করোনা মহামারীর কারণে অনুষ্ঠানমালায় টানা হয়েছে লাগাম। মন্ডপে ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। পাশাপাশি মাস্ক পরিধান করে প্রতিমা দর্শনের অনুরোধ জানানো হয়েছে। উক্ত পূজা মন্ডপে শিক্ষার্থীদের উপস্থিতি বেশি দেখা যায় ।
ভোরবেলা থেকেই মন্ডপে শুরু হয় পূজার তোড়জোড়। পৌনে আটটায় পঞ্চমী তিথিতে বিগ্রহের সামনের আসনে বসেন পুরোহিত।
ঢাকবাদ্য, শখধ্বনি আর মায়েদের উলুধ্বনিতে বরণ করে নেওয়া হয় মাতৃদেবীকে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) নগরের বিভিন্ন মন্ডপে, শিক্ষা প্রতিষ্ঠানে ও পারিবারিক মন্দিরে এভাবেই শুরু হয় বাগদেবী সরস্বতী পূজা।
এদিন পূজা শেষে নতুন বিদ্যার্থীদের হাতেখড়িও দেন পুরোহিত। কেউ শে­টে, কেউবা খাতায় প্রথমবারের মতো লিখেছে অ আ ক খ। এরপর ভক্তদের দেওয়া হয় পুষ্পাঞ্জলি। পূজার্থীরা বিতরণ করেন প্রসাদ। ধূপের গন্ধে, মোমের আলোয় মন্ডপে সৃষ্টি হয় ধর্মীয় আমেজ। পূজায় বিশেষ উপাচার আবির, আমের মুকুল, দোয়াত-কলম, যবের শিষ রেখে চলে আরাধনা। বাসন্তী রঙের গাঁদা ফুল নিবেদন করা হয় দেবীর চরণে।
বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে পৃথিবীতে আসেন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন ভক্তরা।
দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ধ্যা আরতির আয়োজন করা হয়েছে। করোনা মহামারীর কারণে অনুষ্ঠানমালায় টানা হয়েছে লাগাম। মন্ডপে ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা
লোকাচার অনুসারে, ছাত্র-ছাত্রীরা পূজার আগে কুল (বড়ই) ভক্ষণ করে না। পরদিন সকালে চিড়া ও দই মেশানো দধিকর্মা নিবেদন করেন অনেকে। কোনও কোনও পরিবারে এদিন অরন্ধন পালন ও গোটা-সেদ্ধ খাওয়ার প্রথাও রয়েছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD