রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

কাজী এম এ নাসের:
জামায়াত ইসলামীর রাজনৈতিক কুটচালে বিএনপি দিশেহারা হয়ে পড়েছে। জামায়াত জাতীয় নির্বাচন সংস্কার এর লক্ষ্যে বিলম্ব করার আহ্বান জানালেও ইতিমধ্যেই তারা তাদের ঘর ঘুচিয়ে ফেলেছে এবং বিভিন্ন কর্মী সম্মেলনে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে তাদের প্রার্থিতা ঘোষণা শুরু করেছে । প্রায় ৬০টি আসনে প্রার্থিতার নাম প্রচার হরেছে । এক কথায় বুঝা যায়, জামায়াত নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুত । অন্যদিকে বিএনপি দ্রুততম সময়ে সংসদ নির্বাচন অনুষ্টানের জন্য অন্ত:বর্তীকালীন সরকারকে চাপ দিলেও তারা তাদের ঘর ঘোচাতে পারেনি । বিএনপি এখনো জেলা, উপজেলায় কমিটিও গঠন করতে পারেনি । এনিয়ে জেলা- উপজেলায় এমনকি কমিটি গঠন নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছে নেতা কর্মীরা । অন্যদিকে জামায়াত ইসলামী অনেক আগেই তাদের কমিটি গঠন করেছে,এমনকি অলি-গলির কমিটিও গঠন করেছে ।
বিএনপি বসে রয়েছে পড়শি”র আশায় । তারা মনে করছে, পড়শি দেশ ও বহি:বিশ্বের দেশগুলো তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে । তাই তারা বহি:বিশ্বের উপর নির্ভরতা বাড়িয়ে দিয়েছে । তাদের ধারনা শেখ হাসিনার মতো দাদা বাবুরা তাদেরকে মসনদে বসাবে । তারা মনে করছে ক্ষমতার পেয়ে গেছে । বিএনপির সাথে সমমনা দলগুলোরও দুরত্ব বেড়ে চলেছে । ছাত্ররা দল ঘোষনা করার কথা বলার পর বিএনপির ঘুম হারাম হয়ে পড়েছে । এক কথায় বলা যায় জমায়াতের গুগলীতে বিএনপি দিশেহারা ।
বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন কবে হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে জামায়াত এখনই বিভিন্ন নির্বাচনি এলাকায় নিজেদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করেছে ‘নির্বাচনের আগে সংস্কারকে’ অধিকতর গুরুত্ব দেয়া জামায়াতে ইসলামী।
গত বছর অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নির্বাচনের আগে সংস্কার কর্মসূচি বাস্তুবায়নকেই গুরুত্ব দিয়ে আসছিলো দলটি। এমনকি এ নিয়ে তাদের এক সময়ের মিত্র ও দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গেও তাদের দূরত্ব তৈরি হয়েছে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দলীয় প্রস্তুুতির অংশ হিসেবে তাদের দল যোগ্য প্রার্থী বের করতে একটি বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
“তবে কেন্দ্র থেকে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থীদের নাম ঘোষণা করিনি,” বলছিলেন তিনি।
পাশাপাশি দেশজুড়ে দলীয় ইউনিটগুলোকে সক্রিয় করে সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা আনতে দেশের বিভিন্ন জেলা সফর করছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এসব সফরে কর্মীসভাসহ বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নিচ্ছেন।
জামায়াতের রাজনীতির পর্যবেক্ষক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন বাবর বলছেন নির্বাচনি এলাকাগুলোয় সম্ভাব্য প্রার্থীর নেতৃত্বে দলীয় অবস্থান সুসংহত করা এবং জনগণের আরও কাছে পৌঁছানোর চেষ্টার অংশ হিসেবেই জামায়াত প্রার্থী ঘোষণা করছে।
“একজনকে সামনে রেখে স্থানীয়ভাবে সংগঠনকে শক্তিশালী করাই তাদের মূল উদ্দেশ্য। আবার ঘোষিত প্রার্থী নিজের যোগ্যতা, দক্ষতা ও জনপ্রিয়তার প্রমাণ রাখতে পারেন কি-না সেটিও দল যাচাই করতে পারবে,বলছিলেন তিনি।
প্রসঙ্গত, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ও জামায়াতসহ অনেক রাজনৈতিক দল।
২০১৮ সালের নির্বাচনে জামায়াতের ২২ জন প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।
এর আগে ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটের অংশ ছিলো বিএনপি। দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে ওই জোট তখন ক্ষমতায় গিয়েছিলো।
তবে এককভাবে জামায়াত সবচেয়ে ভালো ফল করেছিলো ১৯৯১ সালের নির্বাচনে। সেই নির্বাচনে ১৮টি আসন পেয়েছিলো দলটি। তখন জামায়াতের সমর্থন নিয়েই সরকার গঠন করেছিলো বিএনপি।
কোথায় কীভাবে প্রার্থী ঘোষণা হলো
বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে নির্বাচন কমিশন এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।
তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে সম্ভাব্য সময়সীমা হিসেবে চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুর কথা উলেখ করেছেন।
অথচ সেই ‘সম্ভাব্য নির্বাচন’কে সামনে রেখেই দেশের ছয়টি জেলার অন্তত ৩২টি আসনে এখন পর্যন্ত জামায়াতের পক্ষ থেকে ‘সম্ভাব্য প্রার্থীদের’ নাম ঘোষণার তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে টাঙ্গাইলে আটটি, নেত্রকোনার পাঁচটি, ফরিদপুরের চারটি, কিশোরগঞ্জের পাঁচটি এবং ময়মনসিংহের এগারটির মধ্যে ১০টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
তবে জামায়াতের ফরিদপুর জেলা আমির মো. বদরউদ্দিন বলেছেন ফরিদপুরের চার প্রার্থীর নাম কেন্দ্র থেকেই চূড়ান্ত করা হয়েছে।
“এখানে একটি সিস্টেম আছে আমাদের। কেন্দ্র আমাদেরও মতামত নিয়েছে। এসব কিছুর ভিত্তিতে দলীয় নীতির আলোকে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে,” বলেছেন তিনি।
এছাড়া গত পহেলা ফেব্রুয়ারি টাঙ্গাইলে দলীয় প্রতিনিধি সম্মেলনে সেখানকার আটটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ওই দিনই বিকেলে কিশোরগঞ্জ শহরের উবাই পার্কে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর এক সমাবেশে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অবশ্য বলছেন জেলা ও অঞ্চলভিত্তিক প্রার্থী বাছাই হচ্ছে দলীয় নীতিমালা ভিত্তিতে।
“তবে নির্বাচনের জন্য আমরা কিন্তু কেন্দ্র থেকে এখনও আনুষ্ঠানিক প্রার্থী তালিকা ঘোষণা করিনি। নির্বাচন যখন আসবে তখন সেটি হবে। এখন সংসদ নির্বাচন যখনই হোক তার জন্য আমাদের দলীয় প্রস্তুুতি চলছে ।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যখন জেলায় জেলায় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে, তখন একইসঙ্গে দলটি ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে একটি নির্বাচনি মঞ্চে আনার জন্য কাজ করে যাচ্ছে।
এক সময়ের জোটসঙ্গী বিএনপির সঙ্গে নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে মতবিরোধের প্রেক্ষাপটে জামায়াত এ ধরনের একটি চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত বছর অগাস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তাদের এই ধরনের তৎপরতা দেখা যাচ্ছে।
নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন বাবর বলছেন, প্রার্থী ঘোষণার মাধ্যমে জামায়াত তাদের সম্ভাব্য প্রার্থীদের জনগণের কাছে যাওয়ার একটি বার্তা দিয়েছে বলে মনে করেন তিনি।
“চূড়ান্তভাবে কারা প্রার্থী হবে সেটি সময় এলে হয়তো কেন্দ্রীয়ভাবে ঘোষণা করবে জামায়াত। তবে বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের প্রস্তুুতির সুযোগ দেয়ার জন্য হয়তো কোথাও কোথাও নাম ঘোষণা করা হচ্ছে। তারা হয়তো দলকে প্রস্তুুত করবেন স্থানীয়ভাবে। কিন্তু শেষ পর্যন্ত কারা প্রার্থী হবেন তা আসলে নির্ভর করবে তখনকার রাজনৈতিক পরিস্থিতির ওপর,।
তার মতে জামায়াতের ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনগণের কাছে যাবেন এবং তার মাধ্যমে দল তার অবস্থান সম্পর্কে একটি ধারণা পাবে।
যদিও অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই নির্বাচন নিয়েই দূরত্ব তৈরি হয় জামায়াত ও তার সাবেক মিত্র বিএনপির মধ্যে।
বিএনপি শুরু থেকেই দ্রুত নির্বাচনের দাবি করলেও জামায়াত ‘নির্বাচনের আগে সংস্কারের’ কথা বলে আসছে।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অবশ্য বলছেন প্রার্থী ঘোষণার মাধ্যমে তাদের দলীয় অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
“এখন যেটি হচ্ছে সেটি একটি বাছাই প্রক্রিয়া। কেন্দ্র থেকে কোন ঘোষণা দেয়া হচ্ছে না। জেলা কিংবা অঞ্চল ভিত্তিতে হচ্ছে। এটি সাংগঠনিক একটি প্রক্রিয়া মাত্র,।
জামায়াতের জেলা পর্যায়ের কয়েকজন নেতার সাথে কথা বলে যেই ধারণা পাওয়া গেছে তা হলো, প্রার্থী ঘোষণার মূল লক্ষ্য হলো নির্বাচনি এলাকাগুলোয় দলের অবস্থান সুসংহত করা।
বাংলাদেশে কিছু এলাকায় জামায়াতের দল হিসেবে শক্ত অবস্থান থাকলেও বেশিরভাগ এলাকাতেই দলটির সাংগঠনিক অবস্থান শক্তিশালী নয়। সে কারণেই দলীয় নেতৃত্ব চাইছেন প্রতিটি এলাকাতেই যেন সংগঠন হিসেবে দলটির কার্যক্রমে গতিশীলতা আসে।
অন্যদিকে নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে প্রতিপক্ষ হয়ে পড়া বিএনপির সারাদেশের প্রতিটি নির্বাচনি এলাকাতেই ভালো অবস্থান আছে, বিশেষ করে রাজনীতির মাঠে আওয়ামী লীগের না থাকার সুযোগে বিএনপিই এ মুহূর্তে দেশের প্রধান রাজনৈতিক দল, যার দেশে কর্মী ও সংগঠন আছে।
এসব বিষয় বিবেচনায় নিয়েই জামায়াত নেতৃত্ব মনে করছে নির্বাচনকে সামনে রেখে প্রতিটি জায়গাতেই দলের অবস্থান তৈরি করা সহজ হবে।
এজন্য যেসব এলাকায় দলটি দুর্বল কিংবা যেসব এলাকায় আওয়ামী লীগের অবস্থান এতদিন শক্ত বলে জনমনে ধারণা আছে সেসব এলাকাতেই জামায়াত সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছে, যাতে তারা মাঠপর্যায়ে কাজ করে দলের একটি অবস্থান তৈরি করতে পারে।
সালাউদ্দিন বাবর বলছেন সাংগঠনিক কার্যক্রমকে ছড়িয়ে দেয়ার সুযোগটি জামায়াতে ইসলামী যথাযথভাবে কাজে লাগাতে চাইছে বলেই মনে করেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত কি বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে?
বাংলাদেশে রাজনীতিতে গত ৫ই অগাস্টের পর থেকে পরিবর্তিত পরিস্থিতি ও নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজনীতিতে আওয়ামী লীগ-বিহীন মাঠে সামনের দিনগুলোতে নতুন হিসেব-নিকেশ আসবে তাতে কোন সন্দেহ নেই।
এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুটো শক্তি বিএনপি এবং তাদের এক সময়কার রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল করার না ঘোষনা দয়েছে । রাজনীতির মাঠে তাদের প্রভাব অন্যদের চেয়ে কম নয়। আর তাই বৈষম্যবিরোধী ছাত্ররা বিএনপির মাথাব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে ।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল এবং তাদের পছন্দ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে যেসব বক্তব্য দিয়েছেন তা দৃশ্যত মনে হচ্ছে, জামায়াতে ইসলামী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক চিন্তাধারার সাথে তারা একমত হতে পারছেন না।
প্রথম বিষয়টি হচ্ছে নির্বাচন। বিএনপি মনে করে ‘অতিদ্রুত’ কিংবা ‘যৌক্তিক সময়ের’ নির্বাচন দাবি করছে। অন্যদিকে নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর কোন তাড়াহুড়া লক্ষ্য করা যাচ্ছে না।
আরেকটি বিষয় হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে বিএনপির সতর্ক অবস্থান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের দিক থেকে কোনো রাজনৈতিক দল গঠন করা হয় কি না সেদিকেও দৃষ্টি রাখছে বিএনপি। এ বিষয়টিও নির্বাচনের সাথে সম্পৃক্ত।
গত ১৬ই সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি ইঙ্গিত করে মি. আলমগীর বলেন, অন্তব্র্তী সরকার যাঁদের দায়িত্ব দিয়েছে, তাঁদের মধ্য থেকে বলা হচ্ছে, নতুন দল তৈরি করতে হবে। নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কীভাবে বুঝবে তাঁরা নিরপেক্ষভাবে কাজ করছেন?
বিএনপি কি চ্যালেঞ্জে পড়বে?
বাংলাদেশের রাজনীতিতে শত্রু-মিত্রের চর্চা নতুন কোন বিষয় নয়। দেশটির রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, রাজনীতির মাঠে একটা সময় যারা পরস্পরের মিত্র হিসেবে পরিচিত ছিল পরবর্তীতে তারাই শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে।
১৯৭৫ সালের সাতই নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান বন্দি দশা থেকে মুক্ত হয়েছিলেন। এরপর তার ক্ষমতায় আসার পথ প্রশস্তু হয়েছিল। সে অভ্যুত্থানের রূপকার ছিল জাসদ নেতা অবসরপ্রাপ্ত কর্নেল আবু তাহের ও জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা।
তখন জাসদ ছিল আওয়ামী লীগ বিরোধী শক্তি। কিন্তু রাজনীতির পথ পরিক্রমায় জাসদ আওয়ামী লীগের মিত্র হয়েছে এবং বিএনপির শত্রু হয়েছে।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াতে ইসলামী কি বিএনপির জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে?
“মোটেই না। এখানে ছাত্র-জনতার যে বিপ্লব হয়েছে তার যে অন্তর্নিহিত স্পিরিট, সেটা যদি আমরা উপলব্ধি করি তাহলে এখানে কিন্তু কোন দ্বন্দ্ব বা মতবিরোধের সুযোগ আমি দেখছি না,” বিবিসি বাংলাকে বলছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
মি. খান বলেন, ”এই আন্দোলনে ছাত্র-জনতা মিশে গিয়েছিল। তারা বলেছে, সাধারণ ছাত্র হিসেবে আন্দোলন করেছে। কিন্তু সাধারণ ছাত্র বলতে তো কিছু নেই। ছাত্র যারা রয়েছে তাদের কোনও মতামত থাকতে পারে। কাজেই এটাও কিন্তু অস্বীকার করার উপায় নেই।”
নির্বাচন নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে মতভেদ দেখা যাচ্ছে। বিএনপি নির্বাচনের জন্য একটি রোডম্যাপ চায়, অন্যদিকে জামায়াত সেটি নিয়ে কিছু বলছে না।
বিএনপি দাবি করছে, নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর সাথে মতভেদ নিয়ে তাদের কোন অস্বস্তিু নেই। বিষয়টিকে তারা ‘ভিন্নমত’ হিসেবে বিবেচনা করছে।
রাজনীতি কোন দিকে যাবে?
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি ‘প্রেশার-গ্রুপ হিসেবে’ কাজ করছে বলে তারা মনে করেন।
“আমরা চাচ্ছি গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেটা ধরে রাখা। সেই সাথে রাষ্ট্রের ন্যূনতম সংস্কার এবং নতুন রাষ্ট্র গঠনে অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা করা, বলছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল।
তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, এ পরিস্থিতি কেন তৈরি হলো?
ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক ঢাকার বাইরে সমাবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন। তাদের অভিযোগ ছিল বিএনপি সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রদল এসব ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। যদিও ছাত্রদল সেটি অস্বীকার করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোন রাজনৈতিক প্লাটফর্ম না হলেও বর্তমান বাংলাদেশে রাজনীতির অনেক কিছুই নিয়ন্ত্রিত হচ্ছে তাদের চাহিদা মতো। সে দৃষ্টিকোণ থেকে অনেকে মনে করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি এবং বিএনপির দিক থেকেও বড় চ্যালেঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
“কিছু ক্ষেত্রে যদি বিএনপির নেতা-কর্মীরা মনে করে থাকেন যে ছাত্ররা তাদের প্রতিপক্ষ বা ছাত্ররা কেউ কেউ যদি মনে করে থাকেন যে বিএনপি দলগতভাবে তাদের প্রতিপক্ষ, তাহলে আমি বলবো যে এটি একটি ভুল চিন্তা,” বলছিলেন আরিফ সোহেল।
বিএনপি বলছে, যেকোনো রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে বিএনপি স্বাগত জানায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি কোন রাজনৈতিক দল গঠন করতে চায় সেক্ষেত্রে বিএনপি ‘মোটেও চিন্তিত’ নয়।
“ছাত্ররা যদি দল করে সেটা তো তাদের মৌলিক অধিকার। এই অধিকার বিশ্বের সব সংবিধানেই দেয়া আছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে,” বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান।
বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন ঘিরেও রাজনীতির শত্রু-মিত্র নির্ধারিত হয়েছে অতীতে। ১৯৯০’র দশকে জেনারেল এরশাদের বিরুদ্ধে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করলেও পরবর্তীতে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে হাত মেলাতে দ্বিধা করেনি।
অন্যদিকে ১৯৯৬ সালে জামায়াতে ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলেও পরবর্তীতে বিএনপি ও জামায়াতে ইসলামী রাজনৈতিক মিত্র হয়েছে।
মঈন খান বলছিলেন, “দল করার অর্থ এই নয় যে তারা সরকার পরিচালনা করবে। দল করার পরে তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে যাবার গণতান্ত্রিক পদ্ধতি একটি। সেটি হচ্ছে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্তরা বলছেন, যতক্ষণ পর্যন্ত তারা কোন রাজনৈতিক দল গঠন না করছেন কিংবা নির্বাচনে অংশ না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত অন্য কোন রাজনৈতিক দলের সাথে প্রতিযোগিতা কিংবা প্রতিন্দ্বন্দ্বিতার প্রশ্ন উঠবে না। একমাত্র নির্বাচনকে কেন্দ্র করেই এসব প্রশ্ন উঠতে পারে।
“ভবিষ্যতে তো অবশ্যই একটি নির্বাচন হবে রাজনৈতিক সরকার গঠনের জন্য। সে নির্বাচনের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা বা অন্য যারা আছেন তারা রাজনৈতিক দল করার ঘোষনা দিয়েছে এবং এমাসেই দলের নাম ও প্রতিক চুড়ান্ত করবেন। এমনকি তারা অন্তবর্তী সরকার থেকে পদত্যাগ করার চুড়ান্তভাবে সিদ্বান্ত নিয়েছে ।
“এই সম্ভাবনা তখনই তৈরি হবে যদি আমরা নির্বাচনি রাজনীতির মাঠে নামি। রাজনীতির মাঠে প্রতিযোগিতা নির্ভর করবে ভোট নিয়ে। যে জনগোষ্ঠীর ভোট বিএনপি চাচ্ছে, আমিও যদি তাদের ভোট চাই তাহলে সেক্ষেত্রে কার মতাদর্শ কার চিন্তাভাবনা বা পলিসি জনগণ গ্রহণ করছে সেটি নিয়ে রাজনৈতিক কর্মসূচি বা পাল্টা কর্মসূচি আমরা দেখতে পাব,” বলেন মি. সোহেল।
বিএনপি নেতারাও বলছেন নির্বাচনি মাঠে অন্যরা তাদের প্রবল প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে বলে তারা আপাতত মনে করছেন না।।
“জনগণ যাকে ভোট দেবে সে সরকার গঠন করবে। এখানে তো জোর করার কিছু নেই। এখানে দ্বন্দ্বের কোন অবকাশ নেই। মানুষ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে,” বলেন মঈন খান।
“আজ থেকে দুই বছর আগে আমরা ৩১ দফার মাধ্যমে যে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছিলাম, অন্যরা কি এর বাইরে নতুন কোন কথা বলতে পেরেছে? তারা পুরনো কথারই দ্বিরুক্তি করছে। ”
গত ৫ই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পরে বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে নির্বাচন নিয়ে মতভেদ দেখা যাচ্ছে।
জামায়াতে ইসলামীর নেতারা বলছেন নতুন কোন রাজনৈতিক দল আসতে চাইলে সেটিকে তারা সাধুবাদ জানাবেন এবং বিষয়টি নিয়ে তাদের চিন্তার কোন কারণ নেই।
“এখন নতুন কেউ যদি আসে, সেটা তো তাদের ডেমোক্রেটিক রাইট, সাংবিধানিক রাইট। আমরা মনে করি না যারা দীর্ঘদিন যাবত রাজনীতি করছেন, তাদের জন্য কোন নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটলে কোন চ্যালেঞ্জের কারণ হবে,” এসব কথা বলছিলেন জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ।
“জোট একসময় ছিল। সে সময় আওয়ামী লীগের বিরুদ্ধে জোট হয়েছিল অপশক্তির হাত থেকে দেশকে উদ্ধার করার জন্য। এখন যেহেতু সেই অপশক্তি ক্ষমতায় নেই, সংগত কারণে জোটের কোন প্রয়োজন নেই। যার যে অবস্থান থেকে রাজনীতি করছে। কেউ কাউকে চ্যালেঞ্জ মনে করা বা প্রতিপক্ষ মনে করা ঠিক না।”
জামায়াতে ইসলামী বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠনের সাথে রাজনৈতিক মোর্চা গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। সে রকম একটি জোট হলে রাজনীতিতে নতুন মেরুকরণ হবে বলে মনে করছেন অনেকে।
“কোন রাজনৈতিক মোর্চা বা নির্বাচনি ঐক্য করার আলোচনা এখনো হয়নি। আমরা পরস্পরের সাথে মতবিনিময় করেছি। ঐক্যটাকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এখানে কোনও রাজনৈতিক কিংবা নির্বাচনি জোট করার কোন আলোচনা হয়নি,” বলেন মি. আকন্দ।
নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী কোন তাড়াহুড়া করতে চাইছে না।
অনেকে মনে করছেন, নির্বাচনের জন্য যত বেশি সময় পাওয়া যাবে জামায়াত তত বেশি নিজেদের গুছিয়ে এনে ইতিবাচক ভাবমূর্তি তৈরির চেষ্টা করবে। সেক্ষেত্রে বিষয়টি জামায়াতকে রাজনৈতিক সুবিধা দেবে নির্বাচনে।
“নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় এবং মেশিনারিগুলো যদি সঠিকভাবে কাজ করতে না পারে, সেক্ষেত্রে নির্বাচন পরে হলেও যা আগে হলেও তা। সেজন্য আমরা গুরুত্ব দিচ্ছি সংস্কারের ওপরে। পরে নির্বাচন হলে জামায়াতে সুবিধা, আগে হইলে অসুবিধা, বিষয়টা এমন নয়,” বলছিলেন মি. আকন্দ।
লেখক : রাজনৈতিক পর্যবেক্ষক ও সাংবাদিক।
আপনার মন্তব্য লিখুন