রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

চট্টগ্রাম নগরীর সড়ক গুলো রিক্সার দখলে, ভাড়া বেশি!

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বশির আল মামুন:
মহামারী করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধে চট্টগ্রাম নগরীর সড়কে গণপরিবহন ও সিএনজিচালিত অটোরিকশা বন্ধ রয়েছে। কিন্তু নগরীর ফাঁকা সড়কের সর্বত্রই এখন দাপিয়ে বেড়াচ্ছে রিকশা। গণপরিবহন না থাকায় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছেন রিকশা চালকরা। তার কারণ হল, পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় ভাড়া বেশি হাঁকছেন তারা।
কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন আজ ২৬ জুলাই, সোমবার নগরীর বহদ্দারহাট, নতুন ব্রিজ, মুরাদপুর, ২নম্বর গেইট, জিইসি, অক্সিজেন, নিউ মার্কেট, দেওয়ানহাট, আগ্রাবাদ, একে খান গেইট, চকবাজার, আন্দরকিল্লাহ এলাকা ঘুরে এবং যাত্রী ও রিকশা চালকদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
যাত্রীদের অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই রিকশাচালকরা স্বাভাবিক সময়ের তুলনায় এখন দ্বিগুণ বা তারও বেশি ভাড়া আদায় করছেন। কর্মক্ষেত্রে যেতে যাত্রীরা রিকশাচালকদের বাগতি ভাগা দিতে বাধ্য হচ্ছেন।
অন্যদিকে রিকশা চালকরা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় এখন যাত্রী অনেক কম। আগে যে সময়ের মধ্যে ৮ থেকে ১০টি ভাড়া পাওয়া যেত, এখন সেখানে ৩ থেকে ৪টি ভাড়া পাওয়া যাচ্ছে। এ কারণে যাত্রীদের কাছ থেকে একটু বেশি ভাড়া নেয়া হচ্ছে।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। ৫ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা এই বিধিনিষেধে সরকারি-বেসরকারি অফিস, গার্মেন্টস-কলকারখানা ও রফতানিমুখী সবকিছু বন্ধ থাকায় অন্যান্য বারের তুলনায় রাস্তয় মানুষের চলাচল তুলনামূলকভাবে কম। ফলে গাড়ির চলাচলও কম রয়েছে। কিছু ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করলেও রাস্তায় সব থেকে বেশি চলছে রিকশা।
বারেক বিল্ডিং থেকে রিকশা যোগে নিউ মার্কেট আসা ফয়সাল বলেন, আমার একটি জরুরী কাজে রিয়াজুদ্দিন বাজার আসতে হয়েছে। রাস্তায় বাস চলছে না, তাই বাধ্য হয়ে রিকশায় এসেছি। যেখানে বাসে আমি ১০টাকায় আসতাম সেখানে রিকশায় ১৫০টাকা দিয়ে এখানে এসেছি। প্রতিদিন বারেক বিল্ডিং থেকে এখানে রিকশা ভাড়া নেয় ৮০টাকা থেকে ১০০ টাকা। সড়কে অন্য পরিবহন না থাকায় এখন আমাকে ৫০ টাকা বেশি দিয়ে এখানে আসতে হয়েছে।
রাহাত নামের এক ব্যাংকার বলেন, টাইগারপাস থেকে জিইসির মোড়ে আসতে আমার রিকশা ভাড়া নিয়েছে ৭০ টাকা। এর নিচে কেউ আসতে চায় না। এই পথ হেটে এলেও অফিস টাইমে পৌছা যাবে না। তাই বাড়তি ভাড়া দিয়েই আসতে হয়েছে।
সিমেন্ট ক্রসিং এলাকায় কথা হয় রিকশাচালক নুরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, দুদিন ধরে রাস্তয় রিকশা চলাচল বেড়েছে। আজ যাত্রী একটু বেশি পাওয়া যাচ্ছে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রী অনেক কম। অফিস সময় (সকাল-বিকাল) কিছু যাত্রী পাওয়া যায়।
তিনি বলেন, স্বাভাবিক সময় দিনে ৮০০ থেকে এক হাজার টাকা ভাড়া হয়। গতকাল ৫০০ টাকা ভাড়া পেয়েছিলাম। আজও তেমন হবে বলে মনে হচ্ছে। অন্য সময়ের তুলনায় এখন রিকশা ভাড়া একটু বেশি। কারণ আমরা ভাড়া খুব কম পাচ্ছি।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD