শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
দিদারুল আলম নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীতে ১৩তম গাউসুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অধীন সব কমিটি বিলুপ্ত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিজস্ব প্রতিনিধি :

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত দক্ষিণ জেলা বিএনপির পরিচিতি ও প্রথম সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্তের বিষয়টি ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দীন। জানতে চাইলে তিনি বলেন, সভায় সর্বসম্মতিক্রমে কমিটি বিলুপ্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে শিগগিরই সব কটি ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও মীর হেলাল।
এর আগে গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে মো. ইদ্রিস মিয়া আহ্বায়ক ও হেলাল উদ্দীনকে সদস্যসচিব করা হয়। পরে ৬ মে ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD