শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

চট্টগ্রামে নির্বাচনের পরিবেশ আমেরিকার চেয়েও ভালো: সিইসি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার :
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে.এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনে প্রতিযোগিতা হবে, প্রতি হিংসা যেন না হয়। হতাহতের যে ঘটনা ঘটেছে এটা কাম্য নয়। চট্টগ্রামে নির্বাচনের যে পরিবেশ বিরাজ করছে তা আমেরিকার নির্বাচনের চেয়েও ভালো। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু এবং সকলের অংশ গ্রহণযোগ্য রয়েছে।
রবিবার চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
সিইসি বলেন, সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আমাদের নেই। পাশাপাশি সেনা মোতায়েনের কোনো প্রয়োজনীয়তাও কমিশন অনুভব করছে না। যেখানে ইভিএমে ভোট হবে সেখানে সশস্ত্র পুলিশ পাহারা থাকবে। ভেতরে একজনের ভোট আরেকজন দেওয়া সেটা সম্ভব না। চট্টগ্রামে আশ্বস্ত করার মতো নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। বিপুল সংখ্যক মানুষ প্রচারণায় অংশগ্রহণ করছে। এবারের নির্বাচনে সাধারণ ছুটি থাকছে না। নির্বাচনের দিন ট্রাক এবং মোটরসাইকেল চলাচলে নিষেধ থাকবে।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার রশিদুল হক, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD