শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

চট্টগ্রামে উন্নয়নের জন্য কৃতজ্ঞতা জানাতে আওয়ামী লীগ প্রফুল্ল­, নেতাকর্মীরা তৎপর

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :
আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা। দিন যতই ঘনিয়ে আসছে সমাবেশ সফল করতে নেতাকর্মীদের মাঝে প্রচুর উচ্ছ্বাস-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ১৪ বছরে চট্টগ্রামে প্রচুর উন্নয়ন হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এই উন্নয়নের জন্য কৃতজ্ঞতা জানাতে এ সভায় লাখ লাখ লোক হাজির হবে। পলোগ্রাউন্ড মাঠে লোক ধরবে না।
এই জনসভা ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাট প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। মাঠের বাইরেও ১০ গুণ বেশি লোকের সমাগম হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম আওয়ামী লীগের নেতারা। এরই মধ্যে চট্টগ্রামের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সভা হয়েছে। জনসভার প্রচার-প্রচরণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দলের নেতাকর্মীরা। প্রতিদিন মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগ নেতারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে লিফলেট বিতরণ, সভা-মিছিল করছেন। নগর ও জেলার প্রতিটি পাড়া-মহল্লার বাসাবাড়িতে জনসভায় যোগ দেওয়ার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে । নগরীর ২৪টি স্থানে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জনসভার মাইকিং করা হচ্ছে। নৌকার আদলে সমাবেশস্লে তৈরি করা হচ্ছে বিশাল মঞ্চ। মূল মঞ্চের সামনে থাকবে লম্বা একটি নৌকা। নৌকার দৈর্ঘ্য ৮৮ ফুট, প্রস্থ ৪০ ফুট।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, এরই মধ্যে পলোগ্রাউন্ডের জনসভার প্রস্তুতি শেষ হয়েছে। মহানগর, উত্তর ও দক্ষিণ থেকে প্রচুর লোকজন আসবে। ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় মাঠ পরিপূর্ণ হয়ে যাবে। মাঠের বাইরে আরো ১০ দশ গুণ লোকের সমাগম হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ৪ ডিসেম্বর নগরীর পলোগ্রাউন্ড মাঠের এই জনসভায় লাখো মানুষের সমাবেশ ঘটবে বলে আশা করছি। মহানগরীর ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডে ১, ২ ও ৩ ডিসেম্বর একযোগে মাইকিং ও প্রতিটি মহল­ায় প্রচার-প্রচারণা করা হচ্ছে। ৪ বছর ৮ মাস ১৫ দিন পর আসছে ৪ ডিসেম্বর চট্টগ্রামে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD