রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

চট্টগ্রামের ২৪ ইউপিতে ভোটগ্রহণ শুরু:বোয়ালখালীতে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সংঘর্ষ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল: পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের ৩ উপজেলা আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালীর ২৪ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি)  সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।পৌষের তীব্র শীত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।তিনি দৈনিক সমরকে বলেন, গতকাল নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলেও সকালে পাঠানো হয়েছে ব্যালট পেপার।প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়া টহলে থাকবে বিজিবির সদস্যরা।

এবারের নির্বাচনে ২৪ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ২৮৩ জন। এর মধ্যে আনোয়ারা উপজেলার ১০ ইউনিয়নে ১ লাখ ৯৫ হাজার ৪৫০। এতে নারী ভোটার ৯২ হাজার ৪৫৯ এবং পুরুষ ভোটার ১ লাখ ২৯১ জন। এই উপজেলায় মোট কেন্দ্র ৯২টি। উপজেলার তিন ইউনিয়ন বৈরাগ, বারখাইন, চাতরী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।এছাড়া বোয়ালখালী উপজেলার ৭ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ১৮ জন। এতে পুরুষ ভোটার ৬০ হাজার ২০ জন এবং নারী ভোটার ৫৪ হাজার ৯৯৮ জন। মোট ভোটকেন্দ্র ৬৫টি।অন্যদিকে, চন্দনাইশ উপজেলার ৭টি ইউনিয়নে ভোটার ৯৭ হাজার ৮১৫ জন। পুরুষ ভোটার ৫১ হাজার ৫১৫ এবং নারী ভোটার ৪৬ হাজার ৩০০ জন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্র ৬৩টি। জোয়ারা ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হওয়ায় সেখানে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।

বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নে একটি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গণমাধ্যমের একটি গাড়িসহ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।বুধবার (৫ জানুয়ারি) সকালে আহলা করলডেংগা ইউনিয়নের আসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম।তিনি দৈনিক সমরকে বলেন, আহলা করলডেঙ্গা ইউনিয়নের তিনটি কেন্দ্রে ঝামেলা হচ্ছে। ওইসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।মোবাইল ফোন বন্ধ পাওয়ায় কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন।জানা গেছে, আহলা করলডেঙ্গা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আবুল মনসুরের সমর্থকদের সঙ্গে আনারস প্রতীকের প্রার্থী আবদুল মান্নানের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম দৈনিক সমরকে বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD