বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

চকরিয়া সাহারবিলে যুবকের আত্মহত্যা!

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বিজন কুমার বিশ্বাস, পেকুয়া/চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া সাহারবিলে ছেলেকে মারধর করে রুমে তালাবদ্ধ করে রাখায়, বাবা-মায়ের উপর অভিমান করে তাওসীফ(১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাহপুর গ্রামে।
নিহত তাওসীফ শাহপুর এলাকার মোঃ ছাবের আহমেদের ছেলে।

শাহারবিলে বাবা-মা’র উপর অভিমান করে তালাবদ্ধ রুমে গলায় ফাঁস লাগিয়ে তাওসীফ আত্মহত্যা করে। স্থানীয়রা এ খবর জানতে পেরে পুলিশকে খবর দিলে, রাতেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে চকরিয়া থানায় নিয়ে আসে।

মৃত তাওসীফের মা’ ছেলের মৃত্যুর কারণ তুলে ধরে বলেন, বিগত কয়েকদিন ধরে ছেলে ও বাবার মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে মা ও বাবা দুজনেই ছেলে তাওসীফকে মারধর করে ঘরের একটা রুমে তালাবদ্ধ করে রাখে। সন্ধ্যায় তালা খুলে দেখতে পান তাদের ছেলের লাশ ফ্যানের সাথে ঝুলে আছে।

তাওসীফের এক নিকটাত্মীয় নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, তাওসীফ অত্যান্ত ভালো একটা ছেলে। সাম্প্রতিক সময়ে সে মাছের ব্যবসা করতো। গত কয়েকদিন ধরে বাবা, মা ও বড় ভাইয়ের সাথে তাওসীফের ঝগড়া চলছিল। সর্বশেষ শুক্রবার সকালে বাবা-মা ও বড় ভাই আকিবসহ তাকে মেরে একটা রুমে তালাবদ্ধ করে রাখে সারাদিন। এই অপমান সয্য করতে না পেরে হয়তো সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে।

এদিকে তাওসীফের মৃত্যুর পর দ্রুত তাকে দাফনের ব্যবস্থা নেওয়ায়, এলাকাবাসীর মনে সন্দেহ সৃষ্টি হয়। অনেক আবার বলাবলি শুরু করে তাওসীফ কি আত্মহত্যা করেছে? নাকি তাকে কেউ মেরে ফেলেছে? এ নিয়ে সকলের মুখে চাপা গুঞ্জন শুরু হয়। তাই এলাকাবাসীর দাবি তাওসীফের লাশের ময়নাতদন্ত করা হোক।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন যুবকের আত্মহত্যার সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD