বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’ চট্টগ্রামের রাজনীতিতে ডাক্তার শাহাদাতের পরিচয় দলীয় নেতা হিসেবে সীমাবদ্ধ নয় অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত: চট্টগ্রামে চউকের সংক্ষিপ্ত আদালতে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা জিরো টলারেন্স নীতিতে অটল চউক চেয়ারম্যান পেন্সিল আর্ট: আলো-ছায়ার এক অনন্য শিল্পকলা স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধন চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ এটি: – প্রতিমন্ত্রী মীর হেলাল সফল মেয়র ডা: শাহদাতের ২ বছর পুর্তি নয়াবাজার বিশ্বরোড মোড়ে ফুটওভার ব্রিজের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার

গুলিস্তানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭, আহত দুই শতাধিক : তথ্যকেন্দ্র খুলেছে ছাত্রলীগ, নাশকতা নয়

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

ঢাকা প্রতিনিধি :
রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় এক ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই শতাধিক লোক। আর এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে আরও হতাহতের আশঙ্কা রয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। মঙ্গলবার বিকেল ৫টার আগে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে। ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বলছেন, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়।
শতাধিক মানুষ আহত হয়েছেন। যে ভবনে বিস্ফোরন হয়েছে সেটি ৫ তলা ভবন। নিচতলায় সেনেটারী দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্র্যাক ব্যাংকের অফিস।
আহতদের সহযোগিতায় তথ্যকেন্দ্র খুলেছে ছাত্রলীগ
গুলিস্থানের বিস্ফোরণের ঘটনায় আহতদের জন্য রক্ত সংগ্রহ, প্রাথমিক চিকিৎসা প্রদান ও আহতদের নির্বিঘ্ন চিৎকৎসা সেবা নিশ্চিতে তথ্য কেন্দ্র খুলেছে বাংলাদেশ ছাত্রলীগ।
মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্দিক বাজারের একটি ভবনে আকস্মিক বিস্ফোরণের ঘটনায় হতাহতদের জন্য জরুরি ভিত্তিতে বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো যাচ্ছে যে, প্রয়োজনীয় রক্ত জোগান দিতে তারা যেন ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে এগিয়ে আসে।

 

 

 

 

 

 

গুলিস্তানের বিস্ফোরণের ঘটনা নাশকতা নয়: ডিএমপি কমিশনার
রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ার বিস্ফোরণের ঘটনা নাশকতামূলক নয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
মঙ্গলবার (৭ মার্চ) ঘটনাস্ল পরিদর্শন শেষে উপস্তি সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, আমি এখানে এসে জানতে পেরেছি দশ থেকে বারো জন লোক মারা গেছে। আরও অনেকেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে অনেকের অবস্থা খুব গুরুতর।
কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, গুলিস্তানের সিদ্দিক বাজারের নর্থ সাউথ রোডে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। ওখানে আমাদের যারা এক্সপার্ট আছেন, তারা ঘটনাস্লে গিয়ে তদন্ত করে দেখেছেন এটা কোনো নাশকতামূলক ঘটনা না। অনেক সময় দেখা যায় নানা কারণে বিস্ফোরণ হয়, কখনো মিথেন গ্যাস, কখনো এসির গ্যাস। এটা গ্যাসজনিত কোনো বিস্ফোরণ হতে পারে। এরপরও তদন্ত করে দেখা হবে-এটা নাশকতা নাকি দুর্ঘটনা।

তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সিদ্দিক বাজারের সেটি একটি বাণিজ্যিক ভবন ছিল। নিচ তলায় বিভিন্ন সেনেটারি সামগ্রী ছিল। ওই ভবনে গ্রামীণ ব্যাংক ও ব্রাক ব্যাংক এর অফিস ছিল। আরও কিছু কমার্শিয়াল দোকান ছিল। যেহেতু সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ,তাই তদন্ত না করে বিস্তারিত বলতে পারব না।
উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে রাজধাীর গুলিস্তানে ওই ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২০ জনের বেশি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD