রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

কর্ণফুলী তীরের আসনের নতুন মাঝি ছালাম

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...


এস এম ইরফান নাবিল :
চট্টগ্রাম-৮ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম।
মোট ১৮৪টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী, কেটলি প্রতীকে আবদুচ ছালাম পেয়েছেন ৭৮ হাজার ২৬৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী পেয়েছেন ৪১ হাজার ৫০০ ভোট।
আওয়ামী লীগ এবার আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে। জাতীয় পাটির্র প্রার্থী সোলায়মান আলম শেঠ লাঙ্গল প্রতীকে পেয়েছেন আট হাজার ২৩৫ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম হলে স্থাপিত অস্থায়ী কেন্দ্র থেকে রিটার্নিং অফিসার চট্টগ্রাম মহানগরী ও সংলগ্ন এলাকা নিয়ে গঠিত ছয়টি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করছেন।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও নগরীর একাংশ) আসনে মোট ভোটার পাঁচ লাখ ৪৩ হাজার ১৪৭। ভোট দিয়েছেন এক লাখ ১৫ হাজার ৯১ জন। ভোটের হার ২১ দশমিক ১৯ শতাংশ।
শিল্পপতি আবদুচ ছালাম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান। ২০০৮ সালে তিনি এ আসন থেকে মনোনয়ন পেলেও পরে ১৪ দলীয় জোটের শরিক জাসদের নেতা মঈনউদ্দিন খান বাদলকে আসনটি ছেড়ে দেওয়া হয়।
বিজয় কুমার চৌধুরীও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য। বোয়ালখালীর বাসিন্দা বিজয় চসিকের জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD