শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
দিদারুল আলম নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীতে ১৩তম গাউসুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল

এতিমদের সাথে সংগতি পরিবারের ঈদ আনন্দ উদযাপন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সামিউল কবির :
‌‌”ঈদ আনন্দ হোক সবার” এই প্রোজেক্টকে সামনে রেখে সংগতি ফাউন্ডেশন বাংলাদেশ এতিমদের সাথে ঈদ আনন্দ উদযাপন করেছে।
নগরীর গরিবুল্লাহ হাউজিং সোসাইটি থেকে প্রায় ২কিলোমিটার ভেতরে পাহাড়ের চূড়ায় হিফজুল কোরআন হেফজখানা ও এতিমখানায় এবং নগরীর খুলশি এলাকার চট্টগ্রাম বালিকা সদন মহিলা এতিমখানায় সংগতি ফাউন্ডেশন বাংলাদেশ প্রোজেক্ট-১ এর অধিনে ১৫০ জনের ঈদ আহারের আয়োজন করে এবং প্রোজেক্ট-২ এর অধিনে হতদরিদ্র ৩৩ জন রিকশাচালক ও পথচারীদের মাঝে ঈদ আহারের আয়োজন করে।
কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আফফান জানান, আমরা আমাদের প্রত্যেক সদস্যের কুরবানির মাংসের একটি অংশ দিয়ে আজকের কর্মসূচিটি সম্পন্ন করেছি। কুরবানির আগে আয়োজিত এক সাধারণ সভায় এ বিষয়ে সকলের মতামতের ভিত্তিতে এই কর্মসূচি চূড়ান্ত হয়। আমি প্রোজেক্ট-১ ও ২ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করায় সংশি­ষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হোসাইনুল আলম চৌধুরী জানান, অসহায়দের পাশে সংগতি পরিবার সবসময় ছিলো। তাছাড়া এই করোনা মহামারিতে আমাদের “ফ্রি অক্সিজেন সেবা” সর্বাত্মক চালু আছে। এই কর্মসূচিটি অসহায়দের পাশে থাকার একটি অংশ মাত্র।
এই প্রোজেক্টের প্রধান দুই সমন্বয়ক সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক ও কেন্দ্রীয় সদস্য রাইয়ান আহমেদ এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ফারহান ইসলাম, সাধারণ সম্পাদক হান্নান হামিদ নাজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম হাসান, সহ- সাংগঠনিক সম্পাদক শিফাতুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আরমান মাহিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন জাবেদ, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ আকিব।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD