শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

আরব আমিরাতের ভিসা পদ্ধতিতে আসছে পরিবর্তন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

দিনারুল আলম সম্রাট:
উপসাগরীয় রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত তাদের ভিসা পদ্ধতিতে বেশকিছু পরিবর্তন আনছে। দেশটি আগামী ৫০ বছরের যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে, তার অংশ হিসেবেই শ্রমবাজারে এই পরিবর্তন আনা হচ্ছে। আরব আমিরাতের শ্রমবাজার সংক্রান্ত ওয়েবসাইট এবং গণমাধ্যামে প্রচারিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
দেশটি বলছে, তাদের অধিবাসীদের জন্য স্থিতিশীলতা ও নিরাপদ দেশ গড়তে তারা ওয়ার্ক ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসায় ব্যপক পরিবর্তন আনবে।
আমিরাতের কর্তৃপক্ষ বলছে, নতুন পরিবর্তনে দেশটির মনোভাব কিছুটা উদার হবে। মানবিক কারণেও তারা কিছু নিয়ম পরিবর্তন করছে। সবচেয়ে বড় উদাহারণ হিসেবে তারা চাকরি হারানো শ্রমিকদের ৯০ থেকে ১৮০ দিন থাকতে দেওয়ার বিধান করছে। এখন পর্যন্ত বিদ্যমান আইন অনুযায়ী কাজ হারানো শ্রমিকদের সেখানে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে নতুন ওয়ার্ক পারমিট নিতে হয়, তা না হলে দেশ ত্যাগ করতে হয়।
দেশটির ভিসা পদ্ধতিতে যেসব পরিবর্তন আনা হচ্ছে সেগুলো হলো-
বাণিজ্যিক ভ্রমণের অনুমতি তিন মাস থেকে বাড়িয়ে ছয় মাসে উন্নীত।
পরিবারের সদস্যদের অধীনে পিতামাতাকে সরাসরি স্পনসর।
মানবিক ক্ষেত্রে রেসিডেন্স এক বছর বৃদ্ধি।
পিতামাতার বসবাসের ক্ষেত্রে সন্তানদের স্পনসরে বয়স ১৮ বছর থেকে ২৫ বছরে উন্নীত।
চাকরি থেকে অব্যাহতি কিংবা বরখাস্ত হলে গ্রেস পিরিয়ড ৯০ থেকে সর্বোচ্চ ১৮০ দিনে উন্নীত।
উলে­খ্য, সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ বছরের মহাপরিকল্পনার অংশ হিসেবে এসব আইনগত পরিবর্তন আনা হচ্ছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD