রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সুজিত কুমার দাশ :
চট্টগ্রামের আনোয়ারায় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সহধর্মিণী ও ইউসিবিএলের চেয়ারম্যান রুখমিলা জামান চৌধুরী নৌকা মার্কায় ভোট চাইলেন। তিনি সোমবার সন্ধ্যায় আনোয়ারা সদর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌকায় ভোট চান। এছাড়া ভূমিমন্ত্রীর বেয়াইন রুনা সামাদ চৌধুরী, বড় বোন ফারজানা জামান চৌধুরী, রোকসানা জামান চৌধুরী, মেয়ে জাবা জামান চৌধুরী ও জারিয়া জামান চৌধুরী একই সমাবেশে নৌকায় ভোট দেয়ার জন্য আহ্বান জানান।

আনোয়ারা উপজেলার মহিলা নেত্রী সাজিয়া সুলতানার পরিচালনায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সমর্থনে আয়োজিত এই সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমনারা তৈয়ব, সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন, অসীম কুমার দেব, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, মহিলা নেত্রী লাকী আক্তার, ইসরাত জাহান, মনোয়ারা বেগম ও ছাত্রলীগ নেতা মোঃ ফারুক।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সমর্থনে পথসভা, নির্বাচনী সভা, গণসংযোগ, উঠান বৈঠক ও মহিলা সমাবেশ আয়োজন করা হচ্ছে। নির্বাচনকে উৎসবমূখর করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমাবেশ গুলোতে লোকজনের উপস্থিতিও লক্ষণীয়।
চট্টগ্রামের আনোয়ারায় নৌকায় ভোট চাইলেন ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির বেয়াই শিল্পপতি আবদুস সালাম চৌধুরী লাবু।
মঙ্গলবার রাত ৮টায় আনোয়ারা উপজেলা চাতরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সভায় তিনি নৌকায় ভোট চাইলেন। এ ছাড়া নির্বাচনী মাঠে ভূমিমন্ত্রীর সহধর্মিনী রুখমিলা জামান চৌধুরী, বেয়াইন রুনা সামাদ চৌধুরী, বোন ফারজানা জামান চৌধুরী, রোকসানা জামান চৌধুরী, মেয়ে জাবা জামান চৌধুরী, জারিয়া জামান চৌধুরী।
এদিকে ভূমিমন্ত্রীর জামাতা আতিকুল ইসলাম নির্বাচনে সভায় যোগ দিয়ে নৌকায় ভোট চাচ্ছেন। অন্যদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় ভূমিমন্ত্রী পরিবার ও আত্মীয়-স্বজনরা যোগ দেয়ায় নির্বাচনে ভিন্ন মাত্রায় রুপ দিচ্ছে। চট্টগ্রাম ১৩ আসনে নৌকার সমর্থনে নির্বাচনের সভা গুলো উৎসবমুখর পরিনত হয়েছে।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন আগামী ৭ জানুয়ারি খেলা হবে। নৌকার খেলা হবে। তিনি বলেন উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন। আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনাদের উন্নয়ন ও সেবা করতে। আপনারা যদি আমাকে ভালবাসেন তাহলে নৌকায় ভোট দিন। তিনি বলেন ৩শ৬৪ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ উন্নয়ন করা হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন চলছে। নৌকা বিজয় হলে আরো উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঙার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দিন। আনোয়ারা উপজেলা রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বুধবার বিকেলে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী জাবেদ উপরোক্ত মন্তব্য করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিন শরীফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী,, সাবেক চেয়ারম্যান আবু ছৈয়দ , জানে আলম, উপজেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আবুল হাসান কাশেম, ওসমান গনি, এস এম জামাল উদ্দিন, ব্যাংকার আবুল হোসেন, আবু সাদেক চৌধুরী খোকন, আলমগীর আজাদ, আব্দুল জব্বার, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, মোহাম্মদ ফোরকান, যুবলীগ নেতা আশরাফদৌল্লাহ রিপন, জালাল উদ্দিন, জামাল উদ্দিন, মাস্টার আব্দুল হান্নান, ওবায়দুল হক মুন্না মেম্বার সৈয়দ নূর, মোহাম্মদ হোসেন , মো :ইসমাইল, মাহফুজুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী জাবেদ নির্বাচনী সভায় আরও বলেন আমার প্রয়াত বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবু সবসময় আপনাদের কথা বলতেন। আমিও আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। আগামী সাত জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে এলাকার উন্নয়নকে অব্যাহত রাখুন।
আপনার মন্তব্য লিখুন