শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
দিদারুল আলম নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীতে ১৩তম গাউসুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল

আখতারুজ্জামান চৌধুরী বাবু শুধু একটি নামই নয়, একটি আদর্শ : চসিক প্রশাসক

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার 

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সাংসদ জননেতা মরহুম আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী (বাবু)’র আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামে পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন। শনিবার সকালে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, মরহুম আখতারুজ্জামান চৌধুরী ছিলেন চট্টগ্রামের অবিসংবাদিত নেতা। আখতারুজ্জামান চৌধুরী বাবু শুধু একটি নামই নয়, একটি আদর্শ। তিনি ছিলেন একজন জনপ্রিয় রাজনীতিক। তিনি ছিলেন গরিব-দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু। তাঁর আলোয় আলোকিত হয়েছিল সমগ্র চট্টগ্রাম তথা বাংলাদেশের রাজনীতি। আখতারুজ্জামান চৌধুরী বাবু আমৃত্যু আনোয়ারা-কর্ণফুলীর মানুষের পাশে নিজেকে উজাড় করে গেছেন। নীতি-নৈতিকতা ছিল অনন্য সম্পদ। জনগণ ছিল তাঁর পরম আত্মার আত্মীয়, জয় করেছেন তাদের মন, ভালোবাসা। চট্টগ্রামের স্বার্থ রক্ষায় তিনি আমরণ আন্দোলন সংগ্রাম করেছেন। দলের নেতা কর্মীদের আখতারুজ্জামান চৌধুরীর জীবন কর্মকান্ড থেকে শিক্ষা নেওয়ার আহবান জানান প্রশাসক। শ্রদ্ধানিবেদনকালে আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক এম,এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, সহ-সভাপতি মোঃ সোলায়মান চেয়ারম্যান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহাবুদ্দিন, উপজেলা আওয়ামীলীগ অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সদস্য মোঃ আবদুর রহিম, মোঃ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম চৌধুরী আনিস, ১০ নং হাইলধর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, দক্ষিন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, প্যানেল চেয়ারম্যান মোঃ নুর আলী, দক্ষিণ জেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরেক প্রমুখ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD