বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত

ওমানে নিজের টাকায় কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

ইসমাইল নাজিব, ওমান :
চলমান মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বেশ কিছু নতুন নির্দেশনা জারি করেছে ওমান সুপ্রিম কমিটি। সম্প্রতি অনুষ্ঠিত দেশটির সুপ্রিম কমিটির এক জরুরি বৈঠক এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি ওমানের স্থানীয় রাত ১২টা থেকে দেশটিতে আগত সকলের জন্য ৭ দিনের হোটেল বুকিং কনফার্ম থাকতে হবে। পূবের্র হোম কোয়ারেন্টাইনের নিয়ম বাতিল করে সকলের জন্য এখন থেকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আইন জারি করা হয়েছে।
সেইসাথে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের খরচ নিজেদের বহন করতে হবে বলেও উলে­খ করা হয়। যাত্রীরা মাস্কাট এয়ারপোর্টে নেমেও হোটেল বুকিং করতে পারবেন, তবে এতে খরচ বেশি হবে।
ওমানের বেশকিছু হোটেলের কথা উল্লেখ করেছে দেশটির সমাজকল্যাণ মন্ত্রণালয়। মাস্কাটের মধ্যে ৬টি হোটেলের তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়।
হোটেলগুলো হচ্ছেঃ
১. সুইচ বেল-ইন মাস্কাট। ২. ইবাইস। ৩. সিকিউর ইন। ৪. শেরাটন।৫. টিউলিপ ইন। ৬. সামারসেট প্যানারমা মাস্কাট।
মুসান্দাম গর্ভনর:১. দিব্বা বিচ হোটেল। ২. খাসাব হোটেল।
ধোফার/সালালাহ অঞ্চলের জন্য “আলফা হোটেল সালালাহ”। বুরাইমি অঞ্চলের জন্য বুরাইমি এরিনা হোটেল। আল দাখেলিয়াহ অঞ্চলের জন্য আল দিয়ার হোটেল। উত্তর আশ শারকিয়াহ অঞ্চলের জন্য গোল্ডেন রে হোটেল।
দক্ষিণ আশ শারকিয়াহ অঞ্চলের জন্য সুর বীচ হোটেল। উত্তর আল বাতিনা অঞ্চলের জন্য মারকিউস হোটেল সোলার।
এ ছাড়াও আগত যাত্রীরা ওমানের যে কোনো অঞ্চলের হোটেল বুকিং করতে পারবেন বলে জানিয়েছে ওমানের সিভিল এভিয়েশন। সে জন্য অঞ্চল এবং হোটেলের ওপর নিভর্র করবে খরচের পরিমাণ।

 

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD