শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সমাজ সেবক আমিনুল হক সওদাগর আর নেই
চট্টগ্রাম নগরীর ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের ফকির পাড়া সমাজের সভাপতি আমিনুল হক সওদাগর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।আমিনুল হক সওদাগর ফকির পাড়ার প্রয়াত আবদুল হকের সন্তান। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমা দুপুর ২টা ২০ মিনিটে হাজী ক্যাম্প মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।তার মৃত্যুতে এলাকার সামাজিক ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফকিরপাড়া সমাজসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন