বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত

মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

অপু কুমার দাশ:

শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিদর্শন করেছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল। সোমবার (৯ নভেম্বর ২০২৬) প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎকালে মার্কিন দূতাবাস ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার এবং ভবিষ্যতে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আমেরিকান কর্নার চট্টগ্রামের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মার্কিন দূতাবাসের শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ফেলো এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ সৃষ্টি এবং আমেরিকান কর্নারের কার্যক্রম ও শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় হয়।

শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা, লেখার সক্ষমতা ও যোগাযোগের পারদর্শিতা বৃদ্ধির লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একটি রাইটিং সেন্টার প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। প্রস্তাবিত এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের লেখালেখির দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি উচ্চশিক্ষা এবং কর্মক্ষেত্রে তাঁদের প্রতিযোগিতামূলক সক্ষমতা উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে অবস্থিত আমেরিকান কর্নার চট্টগ্রাম পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ এবং মার্কিন সরকারের (ইউএসজি) এক্সচেঞ্জ প্রোগ্রামসমূহ নিয়ে একটি বিশেষ উপস্থাপনা প্রদান করা হয়। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ, একাডেমিক ও পেশাগত বিনিময় কর্মসূচি এবং এসব কর্মসূচিতে অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। এ আয়োজন শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের সম্ভাবনা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে।

পরিদর্শনকালে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক বিনিময় এবং শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আমেরিকান কর্নার চট্টগ্রামের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়। প্রতিনিধিদলের সদস্যরা আমেরিকান কর্নারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে প্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন জনসম্পৃক্ততা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রিচার্ড ব্রুনার, যুবসম্পৃক্ততা বিশেষজ্ঞ জোনাথন গোমেজ এবং একাডেমিক ও প্রফেশনাল এক্সচেঞ্জ কার্যক্রমের অ্যালামনাই সমন্বয়ক শামস বিন নাফিজ। তাঁদের সঙ্গে ছিলেন আমেরিকান কর্নার চট্টগ্রামের আইনবিষয়ক প্রধান যোগাযোগ কর্মকর্তা সাদাত জামান খান, কো-অর্ডিনেটর আর. রাফি হোসেন এবং এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ফাইজা চৌধুরী।

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও মার্কিন দূতাবাসের মধ্যে এ ধরনের যোগাযোগ ও মতবিনিময় ভবিষ্যতে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD