বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর থেকে দুই কিশোর একসঙ্গে নিখোঁজ :প্রশাসনের কাছে পরিবারের সহায়তা কামনা গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর থেকে দুই কিশোর একসঙ্গে নিখোঁজ :প্রশাসনের কাছে পরিবারের সহায়তা কামনা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকার আলীনগর গ্রাম থেকে আবদুল আজিম (১৬) ও আবদুল আজিজ (১৬) নামে দুই কিশোর একসঙ্গে নিখোঁজ হয়েছে। গত ১৫ আগস্ট শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা যায়, আবদুল আজিম তার মা মনি বেগমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জামাকাপড় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এ সময় তার ফুফু নাসিমা আক্তার তাকে বিভিন্নভাবে বাড়ি থেকে বের হতে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আজিম বাড়ি থেকে বের হয়ে যায়।
আজিম কোথায় যাচ্ছে তা জানতে এবং তাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনার উদ্দেশ্যে তার মামাতো ভাই আবদুল আজিজ (১৬)-কে পরিবারের পক্ষ থেকে তার পেছনে যেতে বলা হয়। আজিজও আজিমের পেছনে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু এরপর থেকে আজিম ও আজিজ—দুজনের কেউই আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান পাননি।
পরিবার ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, বাড়ি থেকে বের হওয়ার পর আবদুল আজিম তার শিক্ষক সাইফুল (প্রায় ৩১ বছর)-এর বাসায় গিয়েছিল বলে তথ্য পাওয়া যায়। সেখানে আজিম জানিয়েছিল যে, সে বাড়ি থেকে বের হয়ে চলে এসেছে। পরিবারের অভিযোগ, এ বিষয়টি জানার পরও সাইফুল তাৎক্ষণিকভাবে আজিমের পরিবারকে জানাননি। পরে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে তিনি এ তথ্য স্বীকার করেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এদিকে দুই কিশোর একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা শিক্ষক সাইফুলের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তবে তার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগ এখনো প্রমাণিত নয় এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ আগস্ট সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নং ১০৮৪ ও ১০৮৫ তারিখ ১৭/৮/২০২৬। দুই কিশোরকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়েছে পরিবার।
নিখোঁজ দুই কিশোরের পরিবার দ্রুত তাদের সন্ধান পাওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে। একই সঙ্গে তারা অনুরোধ জানিয়েছে, আবদুল আজিম ও আবদুল আজিজকে সর্বশেষ কোথায় দেখা গেছে, কার সঙ্গে তারা যোগাযোগ করেছে এবং বাড়ি থেকে বের হওয়ার পর তাদের গতিবিধি কী ছিল—এসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হোক।
নিখোঁজ দুই কিশোরের ঠিকানা:
আলীনগর গ্রাম, জঙ্গল সলিমপুর, সলিমপুর ইউনিয়ন/ওয়ার্ড, সীতাকুণ্ড থানা, চট্টগ্রাম।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD