বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

জয়যুক্ত হলে পেশাজীবীদের সমন্বয়ে চট্টগ্রাম নগরীকে আধুনিক শহরে রূপান্তরিত করবো : আলহাজ্ব আবু সুফিয়ান

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নজরুল ইসলাম :পেশাজীবীদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথি চট্টগ্রাম ৯ আসনের পদপ্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান মত বিনিময় সভার প্রধান আয়োজক মুক্তিযোদ্ধা একরামুল করিমকে ধন্যবাদ দিয়ে বলেন, আপনারা আজ এখানে অনেক পেশার নেতৃবৃন্দকে একত্র করে অনেক জ্ঞানী গুণির সমন্বয় ঘটিয়েছেন যা একটি বিরল ঘটনা, এখানে মুক্তিযোদ্ধা আইনজীবী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং সাংবাদিক রয়েছেন। আবু সুফিয়ান বলেন, আপনারা সবাই বুদ্ধিজীবী, আসন্ন সংসদ নির্বাচনে আপনাদের ভূমিকা অপরিসীম। আপনাদের বুদ্ধিমত্তা ও পরিপক্কতা দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে একত্র করে নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে হবে। সজাগ দৃষ্টি রাখতে হবে নির্বাচন যেন বানচাল না হয়। আপনাদের এক একটা ভোট আমার কাছে আমানত। প্রধান অতিথি বলেন, আমি জয় যুক্ত হলে পেশাজীবীদের সমন্বয়ে চট্টগ্রাম নগরীকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করবো। মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা একরামুল করিম চট্টগ্রাম ৯ আসনের পদপ্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানের উদ্দেশ্যে বলেন, এ আসনটি আপনাকে আমরা উপহার দেব। পেশাজীবীদের সমন্বয়ে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে ষড়যন্ত্রকারীরা সুবিধা করতে পারবে না। একটি পরাজিত শক্তি ভোটের দিন প্রশাসনিক ক্যু করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদেরকে চোখ-কান খোলা রেখে যত বাধা আসুক সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
গতকাল সন্ধ্যায় নগরীর সিনিয়র্স ক্লাবে অনুষ্ঠিত পেশাজীবীদের মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা:সারোয়ার, ডা:বেলায়েত হোসেন,ড: নসরুল কাদের, ড:সিদ্দিক আহমদ চৌধুরী, ড:মোজাফফর আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন, ডা:খুরশিদ জামিল চৌধুরী, ডা:সাইফুদ্দিন, প্রফেসর জানে আলম সেলিম,অ্যাডভোকেট নাঈম উদ্দিন, জাহিদুল করিম কচি, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, ডা:কামরুন নাহার দস্তগীর এবং অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৯ আসনের নির্বাচনী সমন্বয়ক বিএনপি নেতা আবু সুফিয়ান। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জমিয়াতুল ফালাহ মসজিদের ইমাম।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD