রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নজরুল ইসলাম :পেশাজীবীদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথি চট্টগ্রাম ৯ আসনের পদপ্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান মত বিনিময় সভার প্রধান আয়োজক মুক্তিযোদ্ধা একরামুল করিমকে ধন্যবাদ দিয়ে বলেন, আপনারা আজ এখানে অনেক পেশার নেতৃবৃন্দকে একত্র করে অনেক জ্ঞানী গুণির সমন্বয় ঘটিয়েছেন যা একটি বিরল ঘটনা, এখানে মুক্তিযোদ্ধা আইনজীবী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং সাংবাদিক রয়েছেন। আবু সুফিয়ান বলেন, আপনারা সবাই বুদ্ধিজীবী, আসন্ন সংসদ নির্বাচনে আপনাদের ভূমিকা অপরিসীম। আপনাদের বুদ্ধিমত্তা ও পরিপক্কতা দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে একত্র করে নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে হবে। সজাগ দৃষ্টি রাখতে হবে নির্বাচন যেন বানচাল না হয়। আপনাদের এক একটা ভোট আমার কাছে আমানত। প্রধান অতিথি বলেন, আমি জয় যুক্ত হলে পেশাজীবীদের সমন্বয়ে চট্টগ্রাম নগরীকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করবো। মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা একরামুল করিম চট্টগ্রাম ৯ আসনের পদপ্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানের উদ্দেশ্যে বলেন, এ আসনটি আপনাকে আমরা উপহার দেব। পেশাজীবীদের সমন্বয়ে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে ষড়যন্ত্রকারীরা সুবিধা করতে পারবে না। একটি পরাজিত শক্তি ভোটের দিন প্রশাসনিক ক্যু করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদেরকে চোখ-কান খোলা রেখে যত বাধা আসুক সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
গতকাল সন্ধ্যায় নগরীর সিনিয়র্স ক্লাবে অনুষ্ঠিত পেশাজীবীদের মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা:সারোয়ার, ডা:বেলায়েত হোসেন,ড: নসরুল কাদের, ড:সিদ্দিক আহমদ চৌধুরী, ড:মোজাফফর আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন, ডা:খুরশিদ জামিল চৌধুরী, ডা:সাইফুদ্দিন, প্রফেসর জানে আলম সেলিম,অ্যাডভোকেট নাঈম উদ্দিন, জাহিদুল করিম কচি, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, ডা:কামরুন নাহার দস্তগীর এবং অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৯ আসনের নির্বাচনী সমন্বয়ক বিএনপি নেতা আবু সুফিয়ান। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জমিয়াতুল ফালাহ মসজিদের ইমাম।
আপনার মন্তব্য লিখুন