রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

চট্টগ্রাম ৮ আসনে এনসিপির প্রার্থী দেওয়ায় এরশাদ উল্লাহর জয় এখন সময়ের ব্যাপার: ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সমর প্রতিবেদক:

ইঞ্জি:ইকবাল হোসেন

১১ জোটের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম ৮ আসনে মনোনয়ন পাওয়াই ভোটের হিসেব পাল্টে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ এর জয় এখন সময়ের ব্যাপার বলে ভোটাররা জানিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে জামায়াতসহ সমমনা দলগুলোর এক সাংবাদিক সম্মেলনে বোয়ালখালি-চাঁন্দগাও ৮ আসনে শেষ পর্যন্ত জামায়াতের প্রার্থী সদালাপী ডাক্তার নাছিরকে সরে যেতে হচ্ছে। সেখানে এনসিপি প্রার্থী জোবাইরুল হাসান আরিফকে সম্মিলিতভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এর ফলে ভোটে বিএনপি প্রার্থীর পাল্লাভারি হয়েছে বলে মনে হয়। এ ব্যাপারে বোয়ালখালী থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বলেন, চট্টগ্রাম ৮ আসন বিএনপির দুর্গ। এখানে স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দেবেন সবাই। এনসিপি থেকে প্রার্থী চূড়ান্ত করায় এরশাদ উল্লাহ এর জয় সময়ের ব্যাপার মাত্র। ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বলেন, বড় দল হিসেবে ছোটখাটো মতভেদ থাকলেও এখন পুরোপুরি দল চাঙ্গা। তিনি সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ভেদাভেদ ভুলে ধানের শীষে ভোট দিয়ে এরশাদ উল্লাহকে জয় যুক্ত করার আহ্বান জানান।
বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ আসনকে ঘিরে বড় দুই বিরোধী শক্তি বিএনপি-জামায়াতের মাঠপর্যায়ের অবস্থান ও কৌশল এখন আলোচনার কেন্দ্রে ছিল। এরমধ্যে দলীয় কোন্দল প্রকট হলেও বিদ্রোহী প্রার্থী না থাকায় এই আসনে ফুরফুরে মেজাজে আছেন বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ। আর দীর্ঘদিন ধরে মাঠে সরব থাকা জামায়াতের প্রার্থী ডা. আবু নাসের চালিয়ে যাচ্ছিলেন প্রচারণা। হঠাৎ করে এনসিপির প্রার্থীকে মনোনয়ন দেয়ায় ভোটের হিসাব নিকাশ পুরোটা পাল্টে গেছে।
চট্টগ্রাম-৮ আসনের বোয়ালখালীকে ধরা হতো বিএনপির দুর্গ। বিএনপি এখনও এই আসনে একটি বড় রাজনৈতিক শক্তি। গ্রুপিংয়ের রাজনীতি বাদ দিয়ে এক হয়ে গেলে বিএনপি এই আসনে এগিয়ে থাকবে।
চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি।
জনকল্যাণমুখী কাজ করেছি। বিভিন্ন সময়ে এলাকার গরীব অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম করেছি। ঈদে-কোরবানে ইফতার সামগ্রী ও গোস্ত বিতরণ করেছি। জনগণের মাঝে ধানের শীষের গণজোয়ার দেখতে পাচ্ছি। গ্রামের মানুষের মাঝে গণসংযোগে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে চট্টগ্রাম-৮ আসনে নির্বাচন মাথায় রেখে কাজ করেছে জামায়াত। চট্টগ্রামের খ্যাতিমান এক চিকিৎসক নেতাকে এই আসনে প্রার্থী ঘোষণা করেছিল তারা। জামায়াত এই আসনে দেড় বছর ধরে নিজেদের উর্বরতা বাড়িয়েছে। বিএনপির প্রার্থী নির্বাচনে গড়িমসি ও সময়ক্ষেপণই জামায়াতকে অনেকটা সুবিধা করে দিয়েছিল। তাছাড়া মানবিক চিকিৎসক হিসেবে ডা. নাসেরের খ্যাতি থাকা এবং দেড় বছরের বড় একটি সময়ও জামায়াত প্রার্থীকে ভোটের মাঠে করেছে পাকাপোক্ত।
জানা যায়, পাঁচলাইশ-চান্দগাঁও-বোয়ালখালীতে জামায়াতের আছে একটি স্থায়ী ভোটব্যাংক। জামায়াতের নেটওয়ার্ক মূলত মসজিদ-মাদ্রাসাভিত্তিক এবং স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের কাজের মাধ্যমে গড়ে উঠেছিল।
এদিকে চট্টগ্রাম-৮ আসনে নতুন করে আলোচনায় এসেছে সম্মিলিত সুন্নি জোটের প্রার্থী মাওলানা হাসান আজহারী। ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকে নির্বাচন করবেন তিনি। এরমধ্যে তিনি শুরু করেছেন প্রচারণা। এই আসনে তরিকতপন্থী সুন্নী জোটের আছে কমপক্ষে ২০ হাজার ভোটার। আজহারী নির্বাচন না করলে এই ভোটের অধিকাংশই যাওয়ার কথা ছিলো এরশাদ উল্লাহ’র বাক্সে। যে কারণে আজহারির নির্বাচন এরশাদ উল্লাহ’র মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এনসিপির প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় সে ব্যাথা আর নাই।
এদিকে এখন নতুন করে জামায়াত নেতৃত্বাধীন জোটের খেলায় চট্টগ্রাম-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই আসনের ভোটের মাঠে উল্লেখযোগ্য অবস্থান না থাকলেও সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবায়রুল হাসান আরিফকে দেখা যাচ্ছে মাঠে। তবে নিজের বাড়ি এই আসনে না হওয়ায় পুরোদস্তুর নতুন রাজনৈতিক মুখ হিসেবেই ভোটারের কাছে যাওয়ার চ্যালেঞ্জ নিতে হবে জোবায়রুল হাসান আরিফকে। দলীয় অবস্থান ভালো না থাকলেও জামায়াত জোট থেকে শেষ পর্যন্ত জোবায়রুল আরিফকে মনোনয়ন দেওয়াই কতটুকু সুবিধা পাবেন এখনো বলা যাচ্ছে না। চট্টগ্রাম ৮ আসন ছাড়ার জন্য এনসিপির পক্ষ থেকে জামায়াতের উপর এই চাপ থাকায় শেষ পর্যন্ত এমসিপি থেকে মনোনয়ন দিতে জামায়দাবাদ বাধ্য হয়েছে। আর তাই কপাল পুড়েছে ডাক্তার নাসিরের। তবে জোটের খেলায় জামায়াত এই আসন এনসিপি ছেড়ে দেয়ায় কপাল খুলে গেছে বিএনপি প্রার্থীর। অনেকটা নিশ্চিন্তেই বিএনপি এই আসনে জয়লাভ করবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD