বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’ চট্টগ্রামের রাজনীতিতে ডাক্তার শাহাদাতের পরিচয় দলীয় নেতা হিসেবে সীমাবদ্ধ নয় অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত: চট্টগ্রামে চউকের সংক্ষিপ্ত আদালতে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা জিরো টলারেন্স নীতিতে অটল চউক চেয়ারম্যান পেন্সিল আর্ট: আলো-ছায়ার এক অনন্য শিল্পকলা স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধন চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ এটি: – প্রতিমন্ত্রী মীর হেলাল সফল মেয়র ডা: শাহদাতের ২ বছর পুর্তি নয়াবাজার বিশ্বরোড মোড়ে ফুটওভার ব্রিজের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার

বোয়ালখালী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বিশেষ প্রতিবেদক: বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জানুয়ারি সকাল ১১টায় উপজেলা পরিষদের স্বাধীনতা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নত রাখতে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মাহফুজুর ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, শিক্ষা কর্মকর্তা হারুনুর রশীদ, নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী।
এছাড়া উপস্থিত ছিলেন বোয়ালখালী সাংবাদিক সমিতির সভাপতি এম এ মন্নান, প্রেস ক্লাব সভাপতি এস এম মোদাচ্ছের,বোয়ালখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যাপক শাহিদা আক্তার, আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি,পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আরিফ হোসেন, প্রাণিসম্পদ দপ্তরের প্রতিনিধি ছাইদুল আলম প্রমুখ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD