বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’ চট্টগ্রামের রাজনীতিতে ডাক্তার শাহাদাতের পরিচয় দলীয় নেতা হিসেবে সীমাবদ্ধ নয় অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত: চট্টগ্রামে চউকের সংক্ষিপ্ত আদালতে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা জিরো টলারেন্স নীতিতে অটল চউক চেয়ারম্যান পেন্সিল আর্ট: আলো-ছায়ার এক অনন্য শিল্পকলা স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধন চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ এটি: – প্রতিমন্ত্রী মীর হেলাল সফল মেয়র ডা: শাহদাতের ২ বছর পুর্তি নয়াবাজার বিশ্বরোড মোড়ে ফুটওভার ব্রিজের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার

২৫নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যােগে শহীদ রাষ্ট্রপতি জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সিরাজুল হক : জিয়াউর রহমানের জন্ম না হলে এদেশে ৭১ সালে স্বাধীনতার ঘােষণা হতাে না, সেই জিয়াকে ষড়যন্ত্র করে ১৯৮১ সালের ৩০ মে দিবাগত রাতপ চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সৈনিকরা নির্মমভাবে হত্যা করে। অথচ তার সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলি এদেশের গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল।

শনিবার ৩১মে সন্ধ্যায় ২৫নং রামপুর ওয়ার্ড ঈদগা কাচা রাস্তাস্থ বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলােচনা সভা ও দােয়া মাহফিলে বক্তারা তাদের বক্তব্যে এসব কথা বলেন। তারা বলেন- ষড়যন্ত্র করে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে কেউ পারেনি। নতুন করে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণ ঐক্যবদ্ধ।
ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী ডিসেম্বরে নির্বাচন দেওয়ার জন্য, অথচ স্বৈরাচারী আ’লীগ সরকারর পতনর পর অÍবর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে কেন ধীরগতিতে এগুচ্ছেন তা দেশের জনগণ জানে।
হালিশহর থানা বিএনপি নেতা ডাক্তার ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ ওমর, দিদারুল আলম চৌধুরী, দিদারুল আলম (নেভি), মোঃ আফসার, থানা কৃষক দলের সভাপতি আলাউদ্দিন, সিরাজুল হক, ওয়ার্ড কৃষক দলের সভাপতি হোসেন আহমদ মিয়া, আনসার মিয়া, ওসমান, নাসির, নুরুন্নবী, সেকান্দর আহমদ, হাসান মুরাদ,আনোয়ার,ইসহাক, ইলিয়াস, আবু,
নাসির সওদাগর, আবুল খায়ের,জসিম, মোরশেদ কোম্পানি, আবু তাহের, মহসিন, জাগির মাঝি,আজিজ, দিদার, আইয়ুব, জামাল ড্রাইভার ও জাহেদ। মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল ওয়াহেদ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD