বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’ চট্টগ্রামের রাজনীতিতে ডাক্তার শাহাদাতের পরিচয় দলীয় নেতা হিসেবে সীমাবদ্ধ নয় অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত: চট্টগ্রামে চউকের সংক্ষিপ্ত আদালতে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা জিরো টলারেন্স নীতিতে অটল চউক চেয়ারম্যান পেন্সিল আর্ট: আলো-ছায়ার এক অনন্য শিল্পকলা স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধন চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ এটি: – প্রতিমন্ত্রী মীর হেলাল সফল মেয়র ডা: শাহদাতের ২ বছর পুর্তি নয়াবাজার বিশ্বরোড মোড়ে ফুটওভার ব্রিজের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার

বিএনপিতে ঐক্যবদ্ধের বিকল্প নেই: রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার: ২৫ নং রামপুর ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দরা বলেছেন বিএনপি একটি বৃহত্তম দল। গত ২০ বছর ধরে বিএনপির উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গুম,হত্যা নির্যাতন জুলুম চালিয়েছে। এদেশে ফ্যাসিস্টদের কোন জায়গা নেই। তাই বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই। দলের মধ্যে কোন ধরনের অনৈক্য দলাদলি কাম্য নয়। ২৫ নং ওয়ার্ড আমরা এখন ঐক্যবদ্ধ।নেতৃবৃন্দরা বলেন, ১০ নং সংসদীয় আসনে আমির খসরু মাহমুদকে নির্বাচনে জিতিয়ে আনতে হবে। আর তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত ২৯ এপ্রিল ২০২৫ ইং তারিখে ঈদগা কাঁচা রাস্তা বিএনপি দলীয় কার্যালয়ে ২৯ এপ্রিল প্রলয়নকারী ঘূর্ণিঝড়ের স্মরণে দোয়া মাহফিল,বিএনপি চেয়ারপারসন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশের চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব নাজিমুর রহমানের সুস্থতা কামনা ও ১ মে উপলক্ষে এক প্রস্তুতি সবাই নেতৃবৃন্দরা একথা বলেন। বিএনপি নেতা হাজী ওমরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা দিদারুল আলম চৌধুরী, আফসারুল ইসলাম, আব্দুর রহিম দিদারুল আলম নেভী, ডাক্তার ইসহাক, সিরাজুল হক, ওসমান, নাসির, হোসেন আহমদ মিয়া, সেকান্দার আহমদ, ইসমাইল, রাজু,এরশাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কাঁচা রাস্তায় দলীয় অফিস খোলার জন্য বিশেষ করে সিরাজুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD