বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’ চট্টগ্রামের রাজনীতিতে ডাক্তার শাহাদাতের পরিচয় দলীয় নেতা হিসেবে সীমাবদ্ধ নয় অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত: চট্টগ্রামে চউকের সংক্ষিপ্ত আদালতে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা জিরো টলারেন্স নীতিতে অটল চউক চেয়ারম্যান পেন্সিল আর্ট: আলো-ছায়ার এক অনন্য শিল্পকলা স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধন চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ এটি: – প্রতিমন্ত্রী মীর হেলাল সফল মেয়র ডা: শাহদাতের ২ বছর পুর্তি নয়াবাজার বিশ্বরোড মোড়ে ফুটওভার ব্রিজের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার

নতুন কালুরঘাট সেতু দ্রুত বাস্তবায়ন হোক – আবু সুফিয়ান

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :

কালুরঘাট রেল ও সড়ক সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। বোয়ালখালী তথা দক্ষিণ চট্টগ্রাম বাসীর দীর্ঘদিনের দাবি নতুন কালুরঘাট সেতু প্রকল্পটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান।

গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি আজ বলেন, বোয়ালখালী বাসী তথা দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি নতুন কালুরঘাট সেতু নির্মাণ। দীর্ঘদিন ধরে এই একটি সেতুর অভাবে কষ্ট পাচ্ছে এ অঞ্চলের মানুষ। এই সেতুটি বাস্তবায়ন হলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ ঘুচবে। গত একবছর ধরে জোড়াতালির সংস্কার কাজের জন্য সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় ফেরি পারাপারে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন বোয়ালখালীবাসী। ফেরি দিয়ে মানুষ পারাপার করতে গিয়ে ইতোমধ্যে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া দশকের পর দশক কালুরঘাট সেতুতে আটকা পড়ে কত মানুষ মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, কত সংকটাপন্ন রোগীর প্রাণ গেছে এবং মানুষকে যে কত দুর্ভোগ পোহাতে হয়েছে তা বলার অপেক্ষা রাখেনা।

তিনি আরোও বলেন, পতিত, অবৈধ আওয়ামী সরকারের এমপিরা বার বার আশ্বাস দিলেও ১৭ বছরে নতুন সেতু নির্মাণের কোনো উদ্যোগ দৃশ্যমান করতে পারেনি। জনদুর্ভোগ লাঘবে তারা কখনোই সচেষ্ট ছিলনা। বরঞ্চ উন্নয়নের কথা বলে যে সকল প্রকল্প থেকে লাগামহীন দুর্নীতি করতে পেরেছে হাসিনা সরকার শুধু সে প্রকল্পগুলোই করেছে। কালুরঘাট সেতু নির্মাণ হলে শুধু বোয়ালখালীবাসী নয় দক্ষিণ রাঙ্গুনীয়া, পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের মানুষ এর দ্বারা উপকৃত হবে। এই সেতু শহরের যানজট কমাবে এবং অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাই চরম জনদুর্ভোগের কথা চিন্তা করে অগ্রাধিকার ভিত্তিতে নতুন কালুরঘাট সেতু নির্মাণ কাজ শুরু করার জন্য প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানাই।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD