শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
বোয়ালখালী গাউছুল আজম (রাঃ) পরিষদের ফাতেহা-ই-ইয়াজদাহম অনুষ্ঠিত ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

ঢাকাসহ ৬ বড় শহরে ‘তারুণ্যের সমাবেশ’ কর্মসূচি’র ঘোষণা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সামিউল কবির সিয়াম:

রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি বড় শহরে ‘তারুণ্যের সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে বিএনপি’র তিন অঙ্গ-সহযোগী সংগঠন। দলটির চলমান আন্দোলনে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ কর্মসূচি পালন করবে।

এরমধ্যে আগামী ১৪ই জুন চট্টগ্রামে ‘তারুণ্যের সমাবেশ’ হবে। এরপর পর্যায়ক্রমে বগুড়া (রাজশাহী ও রংপুর বিভাগ মিলে), খুলনা, বরিশাল, সিলেট এবং সর্বশেষ ঢাকায় এ সমাবেশ করা হবে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ ২ই জুন এ কর্মসূচির ঘোষণা দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ স্লোগানে এ কর্মসূচি হবে। এটি কোনো বিভাগীয় সমাবেশ নয়। প্রায় ৪ কোটি ভোটার গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমাদের নেতা (তারেক রহমান) বলেছেন, আমরা “ক্ষমতায় জন্য লড়াই করছি না, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি”
তিনি বলেন আরো বলেন, আমরা মনে করি এ অবস্থায় একটি দেশ চলতে পারে না। নতুন প্রজন্মের বাংলাদেশ সুন্দর ও সমৃদ্ধশালী হবে। যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র করেছিলেন। বাংলাদেশের মানুষকে স্বনির্ভর সমৃদ্ধশালী দেশ দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৯ বছর আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। সেজন্যই তারেক রহমান বলেছেন – ‘টেক ব্যাক বাংলাদেশ’। যে বাংলাদেশে সবার সমান অধিকার থাকবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর সভাপতি আরও বলেন, আজ শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সন্ত্রাসের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান জিম্মি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে। বেকারত্ব বেড়েছে। দেশবাসী আজ এ সরকারের দ্বারা নির্যাতিত, নিপীড়িত। রিকশাচালক থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, শ্রমিক ও পেশাজীবী সবাই এ সরকারের নির্যাতনের শিকার।

এসময় আরও উপস্থিত ছিলেন – বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, সাধারণ সম্পাদক রাজিব আহসান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD