বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’ চট্টগ্রামের রাজনীতিতে ডাক্তার শাহাদাতের পরিচয় দলীয় নেতা হিসেবে সীমাবদ্ধ নয় অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত: চট্টগ্রামে চউকের সংক্ষিপ্ত আদালতে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা জিরো টলারেন্স নীতিতে অটল চউক চেয়ারম্যান পেন্সিল আর্ট: আলো-ছায়ার এক অনন্য শিল্পকলা স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধন চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ এটি: – প্রতিমন্ত্রী মীর হেলাল সফল মেয়র ডা: শাহদাতের ২ বছর পুর্তি নয়াবাজার বিশ্বরোড মোড়ে ফুটওভার ব্রিজের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার

বাংলাদেশে নারী প্রধানমন্ত্রীর পর এবার রাষ্ট্রপতি হতে যাচ্ছেন একজন নারী

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

রাজনৈতিক প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সম্ভবত দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় সূত্রগুলো ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) জানিয়েছে, মতিয়া চৌধুরী ও আমির হোসেন আমুর মতো দলের সিনিয়র নেতাদের নাম আসলেও ক্ষমতাসীন দল শিরীন শারমিনকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে।

দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রেসিডিয়াম ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অধিকাংশই প্রত্যাখ্যান করেছে। কারণ, কাদের শারীরিক অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠেছেন এবং তাকে আওয়ামী লীগের একজন দুঃসময়ের পুরানো সংগঠক হিসেবে দেখা হচ্ছে।
একজন সিনিয়র নেতা বলেন, কাদেরকে নির্বাচনের বছরে দল চালাতে হবে, যখন পরিস্থিতি কঠিন হতে পারে। কাদেরের উত্তরসূরি যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে অনেকেই দলের সংগঠক হিসেবে কম এবং বিজ্ঞান ও প্রযুক্তির অতিরিক্ত দায়িত্ব নিয়ে সম্ভাব্য বন-পরিবেশ মন্ত্রী হিসেবে বেশি উপযুক্ত বলে মনে করেন।
লেখক সুখরঞ্জন দাশগুপ্ত বলেছেন, হাসান পরিবেশবিজ্ঞানে পিএইচডি করেছেন। তাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারি পদক্ষেপের পরিকল্পনা করতে হতে পারে। জলবায়ু পরিবর্তন বাংলাদেশে একটি বড় সমস্যা।
শিরীন শারমিন চৌধুরী যদি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি হন, তা হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের জন্য একটি মাইলফলক। তিনি শুধু প্রথম নারী রাষ্ট্রপতিই হবেন না, সম্ভবত বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতিও হবেন।

শেখ হাসিনা ইতোমধ্যেই দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী, যিনি এক দশকের বেশি ক্ষমতায় আছেন। এটি সম্ভবত বিশ্বের প্রথম দেশ হবে যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ই নারী।

আওয়ামী লীগের দলীয় ফোরামে শিরীন শারমিন চৌধুরীর নাম এখনো প্রকাশ না করলেও ক্ষমতাসীন দলের উচ্চ পর্যায়ের একটি সূত্র অনেকটা নিশ্চিত করেছে, স্পিকার হিসেবে ব্যক্তিত্ব, গ্রহণযোগ্যতা ও কর্মক্ষমতা বিবেচনায় শিরীন শারমিন চৌধুরীর নামই আসছে। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তার জন্য প্রস্তাব দেওয়া হবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD