শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
তাজুল ইসলাম:
বোয়ালখালীতে আশেকানে গাউছুল আজম (রা.) পরিষদের ব্যবস্থাপনায় ফাহেতা-ই-ইয়াজদাহম ও প্রতি মাসের ন্যায় মাসিক ফাতেহা সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন-সংগঠনের উপদেষ্ঠা- মোহাম্মদ দেলোয়ার হোসেন, শ্রীপুর-খরণদ্বীপ বুড়া মসজিদের খতিব মাওলানা শোয়াইবুল ইসলাম আল-কাদেরী।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল থেকে ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল- খতমে কোরআন, গাউছিয়া, মিলাদ-কিয়াম ও দোয়া মাহফিল।
সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম কায়ছারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন-মাওলানা মোঃ রেজাউল করিম সেলিম, আলহাজ্ব মাওলানা আবু ছালেহ নক্সিবন্ধি, মাওলানা মোঃ আবছার মাইজভান্ডারী, হাফেজ মোঃ আবছার, খন্দকার মাওলানা মোঃ আব্দুল আজিম জিহাদী, মাওলানা আমান উল্লাহ, হাফেজ মোঃ মোবারক, মাওলানা এনামুল করিম, মাওলানা মনজুর মোরশেদ, হাফেজ মোঃ আরিফ, মাওলানা মোঃ আলী আকবর রেজভী, মোঃ সাইফুদ্দিন খালেদ, মোঃ আবুল কাশেম, মোঃ মহিন উদ্দিন, সৈয়দ আরমান, মোঃ রুবেল, মোঃ রমজান, মোঃ রহিম, জামশেদ আলম, তাজুল ইসলাম, মোঃ আজাদ, মোঃ মামুন, মোঃ মোরশেদ, মোঃ রুবেল প্রমুখ। শেষে উপস্থিত সকলের মাঝে তবরুক বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন