বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’ চট্টগ্রামের রাজনীতিতে ডাক্তার শাহাদাতের পরিচয় দলীয় নেতা হিসেবে সীমাবদ্ধ নয় অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত: চট্টগ্রামে চউকের সংক্ষিপ্ত আদালতে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা জিরো টলারেন্স নীতিতে অটল চউক চেয়ারম্যান পেন্সিল আর্ট: আলো-ছায়ার এক অনন্য শিল্পকলা স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধন চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ এটি: – প্রতিমন্ত্রী মীর হেলাল সফল মেয়র ডা: শাহদাতের ২ বছর পুর্তি নয়াবাজার বিশ্বরোড মোড়ে ফুটওভার ব্রিজের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার

বীর মুক্তিযোদ্বা মো: ইয়াছিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার : বীর মুক্তিযোদ্বা,সাবেক সেনা সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক সন্দ্বীপ নিবাসী মো: ইয়াছিন ১ফেব্রুয়ারী ২০২২ ইং সকালে সিএমএইচ এ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর । মৃত্যুকালে তিনি ২ছেলে এক মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন । তিনি চট্টগ্রামের ঈদ গা বরফকল এলকায় বসবাস করতেন । মরহুমের নামাজে জানাজা একই দিন মঙ্গলবার বাদ আছর ওয়পদা কলোনী জামে মসজিদে অনুষ্টিত হয় । মুক্তিযোদ্বা, এলাকাবাসী, রাজনীতিবিদ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ জানাজায় অংশগ্রহণ করেন ।
বীর মুক্তিযোদ্বা মো: ইয়াছিন এর মৃত্যুতে চট্টগ্রামের সনামধন্য বেকারী রুপসা পরিবারের কর্ণধার মো:ফারুক, মো:আলমগীর, মো: মহিন উদ্দিন,নুরুল আলম, তানবীর চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ী মনির হোসেন, হুমায়ুন কবির হেলাল, মো: মুমিন ও সাংবাদিক নাসের গভীর শোক প্রকাশ করেছেন । এক শোক বার্তায় তারা বলেন ,মরহুম ইয়াছিন একজন সদালাপী ও বিনয়ী ছিলেন । তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন । জানাজা শেষে মরহুমের লাশ পাহাড়তলী এলাকার বার কোয়াটার কবরস্থানে দাফন করা হয় ।
এর আগে মরহুমকে গার্ড অব অর্নার দেওয়া হয় । এসময় সেনা কর্মকর্তা, বিশিষ্টবর্গ উপস্থিত ছিলেন ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD