বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভাইস চেয়ারম্যান প্রার্থী ফকরুল ইসলাম চৌধুরীর মনোয়ন বাতিলের আবেদন জমা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আসন্ন নির্বাচন (২০২৪-২০২৬ মেয়াদ)-এ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করার জন্য প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ দিদারুল আলম বরাবর আবেদন করেছেন মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী।

সোমবার (১৩নভেম্বর)বিকালে প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ে এই আবেদন পত্রটি জমা দেন।আবেদনে তিনি উল্লেখ করেন গত ১৫ আগষ্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ২০২৪-২০২৬ মেয়াদে ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। উক্ত নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে ফরুল ইসলাম চৌধুরী এর নাম দেখতে পাই। আমার জানামতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজমেন্ট রুল এর কতিপয় বিধি আনুযায়ী একই ব্যক্তি একের অধিক জেলায় আজীবন সদস্য হওয়ার সুযোগ নাই। আমার জানামতে প্রার্থী ফকরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম জেলার ইউনিটের সদস্য সহ চট্টগ্রাম সিটি ইউনিটের আজীবন সদস্য। যাহার আজীবন সদস্য নাম্বার ৩৬৮ (চট্টগ্রাম সিটি ইউনিট)।

জানা যায়,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নিয়ম অনুযায়ী একের অধিক জেলায় আজীবন সদস্য হলে উভয় সদস্য পদ বাতিল বলে গন্য হয়।

এবিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার মোঃ দিদারুল আলম বলেন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভাইস চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম চৌধুরীর মনোয়ন বাতিলের একটি আবেদন কপি পেয়েছি।বিষয়টা ১৫তারিখ শুনানি করবো,শুনানী আইন কানুন অনুযায়ী তথ্য উপাত্ত নিয়ে বিশ্লেষণ করে বিবেচনা করা হবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD