শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

প্রাথমিক শিক্ষকদের উপরে পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

তৌহিদুল হাছান টিপু :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেডের মর্যাদা ও অন্যান্য মৌলিক ও যৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে জাতীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচিতে জনগণের বন্ধু পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেটের হামলায় গাইবান্ধা জেলার শিক্ষক জনাব আবুল কাশেম স্যার নিহত ও প্রায় ৫০ জন শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭-৮ জনের অবস্থা আশংকাজনক। সমাবেশ থেকে প্রায় ৫ জন শিক্ষককে বিনাদোষে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বোয়ালখালী উপজেলা শাখার পক্ষ থেকে আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
উল্লেখ্য যে শিক্ষকদের আন্দোলন সরকারের বিপক্ষেও নয় আবার কোন রাজনৈতিক দলের পক্ষেও নয়৷ বুনিয়াদি শিক্ষার ভিত্তি মজবুত না হলে শিক্ষার ভিত্তি মজবুত হওয়ার সম্ভাবনা কম। প্রাথমিক শিক্ষকদের জীবন মানের উন্নয়ন ও তাদের আধুনিক প্রশিক্ষণের আওতায় না এনে কখনো দেশের উন্নত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব নয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আপাদমস্তক শিক্ষক সমাজের মধ্যমণি। তাই শিক্ষকদের যৌক্তিক দাবী-দাওয়া আলোচনার সাপেক্ষে যৌক্তিক সমাধান ও হামলাকারীদের শাস্তির আওতায় আনা, আহত শিক্ষকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য বিনীত অনুরোধ করছি এবং গ্রেফতারকৃত শিক্ষকদের নি:শর্ত মুক্তি দাবি করছি।
মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করি তিনি যেন মরহুম শিক্ষককে শহীদের মর্যাদা দান করেন ও জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেন।

জনাব মুহাম্মদ তৌহিদুল হাছান,
প্রধান শিক্ষক,
বারৈপাড়া মোস্তাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
সৈয়দনগর, চরণদ্বীপ, বোয়ালখালী।

সভাপতি,
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,
বোয়ালখালী উপজেলা শাখা।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD