শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
দৌলত মনির : অত্যন্ত আনন্দ ও গৌরবের সাথে জানাচ্ছি যে, আমাদের সবার প্রিয় নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটি আজ গৌরবময় একটি বছর পূর্ণ করে ২য় বছরে পদার্পণ করল। গত বছর (২০২৫ সাল) আজকের এই ঐতিহাসিক দিনে হাজী মাহবুব আলম সাহেবের বাড়ির প্রাঙ্গণে, ঝর্ণাপাড়ার সর্বস্তরের এলাকাবাসীর উপস্থিতিতে এবং হাজী মাহবুব আলম সাহেবের সভাপতিত্বে আমাদের এই কমিটির যাত্রা শুরু হয়েছিল। উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সিনিয়র সদস্য হাজী আবু তাহের সর্দার সেদিন প্রায় ৯৫ সদস্যের একটি শক্তিশালী ও প্রস্তাবিত কমিটি ঘোষণা করেছিলেন। যার মধ্যে সম্মানিত জনাব সামশুল আলম কমিশনার সাহেবকে উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান, জনাব আবু জাহের আলম সেকু সর্দারকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং হাজী মাহবুব আলম সাহেবকে ভাইস চেয়ারম্যান করা হয়। ১২ জন উপদেষ্টা, ৫৫ জন কার্যনির্বাহী এবং ৩০ জন কার্যকরী সদস্যসহ সিনিয়র ও সাধারণ সদস্য মিলিয়ে সর্বমোট প্রায় ১৫০ জনের এই বিশাল কমিটি সবার ঐকান্তিক আন্তরিকতায় আজ সফলতার একটি বছর অতিক্রম করেছে।
কৃতজ্ঞতা ও শুভেচ্ছা: এই দীর্ঘ এক বছরের পথচলায় যারা আমাদের বিভিন্নভাবে পরামর্শ, শ্রম এবং মেধা দিয়ে সহযোগিতা করেছেন, পুরো কমিটির পক্ষ থেকে আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা পুরো ঝর্ণাপাড়াবাসীসহ সকল শুভাকাঙ্ক্ষী ও মহল্লাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন এবং রক্তিম ফুলেল শুভেচ্ছা।আমাদের প্রত্যাশা:আমরা যেন আগামী দিনগুলোতে আরও সুসংগঠিত হয়ে সমাজের অসহায় ও সাধারণ মানুষের খেদমত করতে পারি, তার জন্য আপনাদের সবার মূল্যবান দোয়া ও ভালোবাসা কামনা করছি। আগামীতে একটি মানবিক, বৈষম্যহীন এবং সুন্দর সমাজ গঠনে আপনাদের সবাইকে সবসময় পাশে পাব—এই আমাদের প্রত্যাশা।— শুভেচ্ছান্তে-
নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটি।
আপনার মন্তব্য লিখুন