শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ পোপাদিয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত আধুনিক সমাজ বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে : দিদারুল আলম নেভি ইঞ্জিনিয়ার ইকবালের মায়ের ইন্তেকাল : গভীর শোক প্রকাশ ৪৮ বছরে বিএনপি : উত্তরাধিকার থেকে রাষ্ট্র পরিচালনার নতুন অধ্যায় বোয়ালখালীর কানুনগোপাড়ায় ইঞ্জিনিয়ার ইকবালের ঝুলন উৎসব পরিদর্শন

ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

দৌলত মনির : ঝর্ণাপাড়ার সম্মানিত সর্বস্তরের এলাকাবাসী, বাড়ির মালিক, ব্যবসায়ী, ভ্যান চালক ও হকার ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দীর্ঘদিন ধরে আমাদের ঝর্ণাপাড়া মহল্লার ভেতরের প্রধান ও সংযোগ সড়কগুলোতে যত্রতত্র ভ্যান গাড়ি পার্কিং, হকাররা রাস্তা দখল করে মালামাল বিক্রি এবং সকালবেলা অটো টেম্পুর অবাধ প্রবেশের প্রতিযোগিতার কারণে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং রোগীদের যাতায়াত প্রতিনিয়ত বিঘ্নিত হচ্ছে, যা পুরো ঝর্ণাপাড়াবাসীর জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। মহল্লার এই চরম জনদুর্ভোগ ও বিশৃঙ্খলা থেকে পরিত্রাণের লক্ষ্যে নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটি সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সাথে বিস্তারিত আলোচনা সাপেক্ষে একটি সুনির্দিষ্ট কার্যপরিকল্পনা গ্রহণ করেছে এবং উপদেষ্টা মন্ডলীর যৌথ স্বাক্ষর সংবলিত সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। আলহামদুলিল্লাহ্‌। ঝর্ণাপাড়াকে একটি শান্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ আদর্শ মহল্লা হিসেবে গড়ে তুলতে অচিরেই মহল্লা কমিটি মাঠ পর্যায়ে প্রশাসনিক ও সামাজিক পদক্ষেপ গ্রহণ করে কাজ শুরু করতে যাচ্ছে।

আসুন, দলমত নির্বিশেষে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি এবং ঝর্ণাপাড়াকে একটি বিশৃঙ্খলামুক্ত সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলি।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD