মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
এম এ মন্নানঃ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সিমেন্ট ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডায়মন্ড সিমেন্টের জিএম (সেলস) আবদুর রহিম। প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান আলহাজ্ব আজিম আলী। ডিজিএম (সেলস) মো. কামরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরিচালক আবদুল্লাহ আল ফরহাদ ও এবিএম কামাল উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আজিম আলী নির্মাণকাজে দ্রুততা, শক্তি ও স্থায়িত্ব নিশ্চিত করতে ডায়মন্ড সিমেন্টের র্যাপিড হার্ডেনিং আর (R) ক্যাটাগরির সিমেন্ট ডায়মন্ড এক্সট্রা পাওয়ার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক নির্মাণে মানসম্মত উপকরণ নির্বাচন গুরুত্বপূর্ণ। প্রকল্পের ধরন ও প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সিমেন্ট ব্যবহারে নির্মাণকাজের গতি ও গুণগতমান বাড়ানো সম্ভব।সভাপতির বক্তব্যে আবদুর রহিম বলেন, র্যাপিড হার্ডেনিংয়ের বৈশিষ্ট্যের কারণে ডায়মন্ড এক্সট্রা পাওয়ার নির্মাণকাজে সময় সাশ্রয় ও কাজের গতি বাড়াতে ভূমিকা রাখতে পারে। টেকসই ও নিরাপদ অবকাঠামো নির্মাণে প্রকৌশলগত প্রয়োজন বিবেচনায় সঠিক উপকরণ নির্বাচন জরুরি।সভায় ডায়মন্ড সিমেন্ট সম্পর্কে তথ্য উপস্থাপন করেন টেকনিক্যাল সার্ভিসেস এজিএম ইঞ্জিনিয়ার ইশতিয়াক রায়হান মাহমুদ। উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন) রমজান আলী রমু, এসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) গোবিন্দ চন্দ্র মিত্র ও নির্বাহী (মার্কেটিং) মো. জামাল উদ্দিন।অনুষ্ঠান শেষে সেরা বিক্রেতা মো. জসিম উদ্দিন, মো. জাহেদুল ইসলাম, মো. তাজুল ইসলাম, মো. নাজিম উদ্দীন, মো. জামশেদ, মো. ইলিয়াস (মিজান), মো. সালাউদ্দিন, মো. ইসহাক, মো. রিদোয়ান আলম ও মো. আল আমিনকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। সবশেষে ছিলো ব্যুফে ডিনার।
আপনার মন্তব্য লিখুন