মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ পোপাদিয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত আধুনিক সমাজ বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে : দিদারুল আলম নেভি ইঞ্জিনিয়ার ইকবালের মায়ের ইন্তেকাল : গভীর শোক প্রকাশ ৪৮ বছরে বিএনপি : উত্তরাধিকার থেকে রাষ্ট্র পরিচালনার নতুন অধ্যায়

নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

মোহাম্মদ আবদুল্লাহ:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চট্টগ্রামের উত্তর হালিশহর বড়পুল এলাকার নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে এক আজিমুশশান নূরানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বাদে মাগরিব নতুন পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসল্লি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

মাহফিলে উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মো. রাশেদুল ইসলাম। তিনি মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর পবিত্র জীবন ও মানবতার জন্য তাঁর আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মো. লিয়াকত আলী (মাঃ আঃ), খতিব, নতুন পাড়া জামে মসজিদ, উত্তর হালিশহর, বড়পুল, চট্টগ্রাম।

তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ রেখে গেছেন। তাঁর শিক্ষা ও সুন্নাহ অনুসরণের মধ্যেই ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, শৃঙ্খলা ও কল্যাণ নিহিত রয়েছে। নতুন প্রজন্মকে রাসুল (স.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে নৈতিক ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুফতি মুহাম্মদ মুহিউদ্দীন তাহেরী, আরবি প্রভাষক, গহিরা এফ. কে. জামেউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসা, রাউজান, চট্টগ্রাম। তিনি মহানবী (স.)-এর প্রতি ভালোবাসা, তাঁর জীবনাদর্শ ও সুন্নাহর অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল পরিবেশন, দরুদ ও সালাম এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ এবং সকলের সুখ-শান্তি কামনা করা হয়।

মিলাদ মাহফিল শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে তাবরুক বিতরণ করা হয়। এ সময় ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মাহফিলের আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. আনোয়ার হোসেন, মো. হাসেম, মো. রানা, মো. সাইদুল, মো. ইলিয়াস, মো. আরিফ ও মো. শাহজাহান।

নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ মিলাদ মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আয়োজকরা ভবিষ্যতেও ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে যুবসমাজকে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD