শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
এস এম ইরফান নাবিল :
বোয়ালখালী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও আমুচিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, জনদরদি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল হোসেন এর মমতাময়ী মা মহীয়সী নারী সাহারা খাতুন গত ২ সেপ্টেম্বর ২০২৬ রোজ বুধবার দিবাগত রাত বারোটা ১০ মিনিটে পৃথিবীর মায়া ছেড়ে পরকালে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি “””””””””””” ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার আনুমানিক বয়স ছিল ৮২ বছর। মরহুমা সাহারা খাতুন তিনি ৫ পুত্র সন্তান ও দুই কন্যা সন্তান, নাতি – নাতনি ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর মরহুমার নামাজে নামাজে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আমু চিয়া ইউনিয়নের কালাইরহাটহস্ত পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন ক্বারী মাওলানা আবু তৈয়ব। মরহুমার রুহের মাগফেরাত ও জান্নাতবাসী কামনা করে মোনাজাত করা হয়।
জানাজায় সিনিয়র আলেম-ওলামাবর্গ বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গগণ, আমুচিয়াবাসী মরহুমার আত্মীয় স্বজন ও হাজারো গুনগ্রাহী জানাজায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য মরহুমা সাহারা খাতুন একজন পরহেজগার ও মহীয়সী নারী ছিলেন। মরহুমা সাহারা খাতুন সবার শ্রদ্ধাভাজন এলাকার প্রিয় মরহুম কাজী ইসমাইলের সহধর্মিনী। ইঞ্জিনিয়ার ইকবাল ও অন্যান্য সন্তানরা তার মায়ের রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। ইঞ্জিনিয়ার ইকবালের মায়ের মৃত্যুতে সকল স্তরের জনগণ মরহুমা সাহারা খাতুনের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন।

ইঞ্জিনিয়ার ইকবালের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ:
বোয়ালখালী উপজেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইকবালের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন চট্টগ্রাম- ৮ আসনের মাননীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপি সম্মানিত আহবায়ক জননেতা আলহাজ্ব এরশাদ উল্লাহ্ এমপি, চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আবু সুফিয়ান এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক জননেতা আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপি সাবেক আহবায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান, পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক মোঃ শহিদুল্লাহ্ চৌধুরী,জেলা বিএনপি সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর, বোয়ালখালী পৌরসভা বিএনপি নেতা হাজী আবু আকতার, বোয়ালখালী উপজেলা বিএনপি নেতা নুরুন্নবী চৌধুরী, দিদারুল আলম লিটন মেম্বার, হায়দার হিরু, আমুচিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবুল মুনচুর চৌধুরী, সাবেক সভাপতি জনাব আবু সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক ইউচুপ আলী, আমুচিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা মোঃ আবু জাফর তালুকদার, আমুচিয়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মোনায়েম, রফিক আহমেদ, জয়নাল আবেদীন সিকদার, মহররম আলী মেম্বার, নাজিম উদ্দীন, আবুল বশর শেরু, মফিজ ড্রাইভার, বোয়ালখালী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রোকন উদ্দীন, মহিদুল আলম জিকু, আমুচিয়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ জসিম উদ্দীন, রুবেল ফয়সাল, আমুচিয়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক নজরুল ইসলাম, কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি কমল হাসান রকি, সাবেক ছাত্রদল নেতা মোঃ শওকত, আবু তৈয়ব, আমুচিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ ইরফান, আবু ছালেহ্ আকিব, বোরহান খান, মো: সাহেদ, জিসান উদ্দীন সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুমার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁহার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
এই কঠিন শোক ও অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি যেন আল্লাহ তা’আলা শোকসন্তপ্ত পরিবারকে দান করেন। মরহুমার পরিবারের সকল সদস্যদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।
আপনার মন্তব্য লিখুন