বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মরণসভা, দোয়া মাহফিল ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সামিউল কবির সিয়াম:

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমনের উদ্যোগে ৭ই জানুয়ারি বুধবার বিকালে সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা এবং “আগামী নির্বাচনী ভাবনা: চট্টগ্রাম–১০” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবর।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন জুয়েল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ নিশান, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, পাঁচলাইশ থানা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন সাজ্জাদ, পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ হানিফ, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ছাত্রদলের সিনিয়র আহ্বায়ক তাসকিয়া রহমান বাবর, সদস্য সচিব কাজী আইনুন নিষাদ, হালিশহর থানা ছাত্রদলের সদস্য সচিব সামিউল কবির সিয়াম, পলিটেকনিকেল ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরুল আল রাফি, চাদগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিদান, পলিটেকনিক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তারেক, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ছাত্রদলের সিঃ যুগ্ম আহ্বায়ক রকিব হাছান, চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কায়সার আলম রাসেল, ছাত্রনেতা সাইফুদ্দীন, রিদোয়ান সহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ত্যাগ, আপোষহীন নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব সাঈদ আল নোমান তুর্য’র পক্ষে ছাত্রদলের সাংগঠনিক প্রস্তুতি, মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার ও গণতান্ত্রিক আন্দোলন বেগবান করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD