বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সিরাজুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ :
চট্টগ্রাম মেডিকেল কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। পরবর্তী সময়ে বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহাদাত হোসেন। ওই নির্বাচনে রেজাউল করিম ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী মামলা করেন শাহাদাত।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৪ সালের ১ অক্টোবর চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনাল তাঁকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে। ৮ অক্টোবর নির্বাচন কমিশন এ বিষয়ে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর ২০২৪ সালের ৩ নভেম্বর ঢাকায় সচিবালয়ে তাঁকে মেয়র হিসেবে শপথ পড়ান স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এভাবেই নির্বাচনের প্রায় সাড়ে তিন বছর পর মেয়রের দায়িত্বে আসেন ডা. শাহাদাত হোসেন।
চট্টগ্রামের রাজনীতিতে ডা. শাহাদাত হোসেনের পরিচয় তাই শুধু একজন চিকিৎসক কিংবা দলীয় নেতা হিসেবে সীমাবদ্ধ নয়; তাঁর রাজনৈতিক যাত্রার সঙ্গে জড়িয়ে আছে নগরীর মেয়র নির্বাচন, নির্বাচনী ফল আইনি লড়াই এবং আদালতের রায়ের পর নগরভবনে দায়িত্ব গ্রহনের ঘটনাও।
আপনার মন্তব্য লিখুন