বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সুফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে -গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ডস-২০২৬’ চট্টগ্রামের রাজনীতিতে ডাক্তার শাহাদাতের পরিচয় দলীয় নেতা হিসেবে সীমাবদ্ধ নয় অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত: চট্টগ্রামে চউকের সংক্ষিপ্ত আদালতে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা জিরো টলারেন্স নীতিতে অটল চউক চেয়ারম্যান পেন্সিল আর্ট: আলো-ছায়ার এক অনন্য শিল্পকলা স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধন চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ এটি: – প্রতিমন্ত্রী মীর হেলাল সফল মেয়র ডা: শাহদাতের ২ বছর পুর্তি নয়াবাজার বিশ্বরোড মোড়ে ফুটওভার ব্রিজের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার

বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

মোঃ তাজুল ইসলাম, বোয়ালখালীঃ

বোয়ালখালী উপজেলায় গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা এবং সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরী বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর)সকালে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়,চরণদ্বীপ ইউ.সি. উচ্চ বিদ্যালয় এবং পি. সি. সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মাইজভাণ্ডারী ফাউন্ডেশেনের আয়োজনে ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর সহযোগিতায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির।

এ সময় উপস্থিত ছিলেন, গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির উপদেষ্টা মোহাম্মদ আবদুল হামিদ,মোহাম্মদ আইয়ুব মেম্বার, মোহাম্মদ ইসহাক,মোহাম্মদ দিদারুল আলম,শেখ মোহাম্মদ মনির উদ্দিন,আবদুল মাবুদ সুজন, কেন্দ্র সচিব মোহাম্মদ ফারুক হোসেন,হল সুপার মোহাম্মদ গোলাম কিবরিয়া,মোহাম্মদ আইয়ুব আলী বাবুল,মোহাম্মদ কুতুব,মুসলিম উদ্দিন, মোস্তফা আহমদ ইফতি,মোহাম্মদ ইসকান্দর প্রমুখ।

এ বছর বোয়ালখালীতে বিভিন্ন বিদ্যালয়, ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার ৪র্থ, ৫ম, ৭ম ও ৮ম এবং এবং কারিগরি বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মোট ১৩০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এছাড়া ঢাকা, সিলেট, খুলনা, বরিশালসহ সারা দেশে শিক্ষার্থী অনলাইন প্লাটফর্মের মাধ্যমে এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD