শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
মো: মামুন :১৩ তম গাউসুল আজম মাইজভান্ডারী কারিগরি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ পাহাড়তলী থানার সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে ২ অক্টোবর ২০২৬ শুক্রবার অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১১ টায় সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে এই পরীক্ষা সুসম্পন্ন হয়। এতে এই কেন্দ্রে ৪২০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
কেন্দ্র প্রধান নূরুল আফছার কুতুবি, কেন্দ্র সচিব বিবি ফাতেমা, আহ্বায়ক শফিউর রহমান সইফু, সচিব মোহাম্মদ শহিদুল ইসলাম পরীক্ষা সুচারুভাবে পরিচালনার জন্য দায়িত্ব পালন করেন।

এ ব্যাপারে কেন্দ্র প্রদান নুরুল আফছার কুতুবী বলেন, চট্টগ্রাম মহানগরীতে ৮টি কেন্দ্রে এই মেধাবৃত্তি পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর এই ফাউন্ডেশন এর উদ্যোগে এ পরীক্ষা পরিচালিত হয়ে আসছে। তিনি পরীক্ষার্থী ও অভিভাবক এবং এলাকার সবাইকে সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।
কেন্দ্র সচিব বিবি ফাতেমা এ মেধা ব্যক্তি পরীক্ষা কে উপলক্ষ্য করে বলেন এ ধরনের পরীক্ষা ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে একটি উত্তম পন্থা। এতে সকল পরীক্ষার্থীদের অংশগ্রহণ করা অতীব জরুরী।
আপনার মন্তব্য লিখুন