বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর থেকে দুই কিশোর একসঙ্গে নিখোঁজ :প্রশাসনের কাছে পরিবারের সহায়তা কামনা গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন

বোয়ালখালীতে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল এর বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :

“সচেতন ভোটার, শক্তিশালী ইউনিয়ন” এই স্লোগানকে সামনে রেখে
আসন্ন ০৯ নং আমুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল ভাইয়ের সমর্থনে ০৩ নং ওয়ার্ড পল্লী সমিতি কেন্দ্রে মাষ্টার বাজার ও গুচ্ছগ্রাম সর্বস্হরের জনসাধারণের সাথে গতকাল ৩ জুলাই রাত ০৮টার সময় বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রী বাবু অজিত দে মহাজন’র সভাপতিত্বে ও শ্রী প্রীতম চক্রবত্তী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ইউপি নিবার্চনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল সাহেব, উপস্থিত ছিলেন সমাজসেবক জনাব আবুল মুনচুর চৌধুরী, জনাব আবু সিদ্দিক, ৩ নং ওয়ার্ডের চারবারের নিবার্চিত জনপ্রিয় মেম্বার জনাব আবু জাফর তালুকদার, ৫ নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার শ্রী পংকজ চন্দ্র, ৬ নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার শ্রী দীলিপ দেব, ২ নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার শ্রী জুয়েল ঘোষ, শ্রী অপু মহাজন, শ্রী বাবু মহাজন, শ্রী টিটু ঘোষ(পটু), শ্রী রাজিব দাশ, শ্রী সুব্রত নন্দী, শ্রী বিমল চক্রবত্তী, শ্রী বুলবুল ঘোষ, শ্রী সুজন মহাজন, শ্রী সত্যজিত চক্রবত্তী,শ্রী প্রসেনজিৎ চৌধুরী, রফিক আহমেদ, তরুণ ব্যবসায়ী রোকন উদ্দীন, জিসান উদ্দীন ও মোহাম্মদ সাহেব সহ এলাকার গণমান্য ব্যক্তিগণ।

ইঞ্জিনিয়ার ইকবাল বলেন, আগামীতে জনগণের ভোটে চেয়ারম্যান নিবার্চিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সকল কাজ সকলের মতামতের ভিত্তিতে হবে। এবং ইউনিয়ন পরিষদের সকল সার্ভিস দ্রুত গতিতে পাবে বলে জানান। আর এলাকা থেকে সন্ত্রাস,চাঁদাবাজ, দখলদার সহ সকল অবৈধ কাজ দূর করবে বলে জানান। আগামীতে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে সকলের সহযোগিতা চান তিনি।
স্হানীয় এলাকাবাসী তাদের বক্তব্যে আগামী ইউপি নির্বাচনে সৎ,শিক্ষিত ও যোগ্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল মহোদয় কে সমর্থন ও ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য বললে উপস্থিত সকলেই হাত তোলে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে জানান।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD