রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
মনজুরুল আলম মনজু :
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের আন্তর্জাতিক মানের বহুতলবিশিষ্ট ইসলামিক স্থাপত্যের আদলে তাহজীব তমদ্দুনের সূতিকাগার হিসেবে প্রতিষ্ঠিত জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়নের রুপকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে:-
গতকাল শনিবার বাদ আসর জমিয়তুল ফালাহ মসজিদে জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মুসল্লি পরিষদের সভাপতি ডাঃ শাহাদাত হোসেন বলেছেন চট্টগ্রামে আন্তর্জাতিক মানের বহুতল বিশিষ্ট ইসলামীক গবেষণাগার, আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স সেন্টার, ইসলামিক সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তাহজীব তমদ্দুনের সূতিকাগার হিসেবে জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স প্রতিষ্ঠার স্বপ্ন দেখে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার মাধ্যমে বিশ্ব ব্যাপী ইসলামীক গবেষশকরা তাদের গবেষণা লব্ধ জ্ঞান গরিমার রিচার্স পেপার তথ্য উপাত্ত-আধুনিক প্রযুক্তির মাধ্যমে সভা সিম্পোজিয়ামের সম্মেলন কেন্দ্রে পরিনত হবে, সেই স্বপ্নের উন্নয়নের রুপকার ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু সেই স্বপ্নের উন্নয়নের ধারা ব্যাহত করেছে বিগত সরকারগুলোর বিদ্বেষমূলক স্বার্থান্বেষী মনোভাবের কারণে এমনকি বিগত ১৭ বছর একটি ইট ও লাগানো হয়নি, পবিত্র মসজিদ কমপ্লেক্সের চতুর্দিকে বখাটে কে ভাড়া দিয়ে উন্নয়নের অগ্রগতি ব্যাহত করে পরিবেশ দূষণের মাধ্যমে কলুষিত করে মুসল্লিদের এবাদতের বিঘ্নতা সৃষ্টি করেছে।

যা ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে অভিযোগ উত্থাপন করা হয়েছে। মেয়র আরো বলেন বেগম খালেদা জিয়া চট্টগ্রামে আন্তর্জাতিক মানের জাতীয় মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টারের স্বপ্নের উন্নয়নের রুপদানের সূচনা করেন, চট্টগ্রামকে আন্তর্জাতিক মানের বানিজ্যিক রাজধানীতে রুপান্তরিত করনের প্রচেষ্টা,শিল্পাঞ্চল, অর্থনীতি এবং অবকাঠামোগত সম্প্রসারণের জন্য চট্টগ্রাম বাসির কাছ চির স্মরনীয় হয়ে থাকবে, বেগম খালেদা জিয়ার দৃঢ়চেতা ও আপসহীন রাজনৈতিক সিদ্ধান্ত স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, গনতন্ত্র পুনরুদ্ধারের ভূমিকা জনগন চির দিন মনে রাখবেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করা হয়, একই সংগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন জমিয়তুল ফালাহ মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ আহমদুল হক। ইয়াসিন চৌধুরী লিটনের সঞ্চালনায় দোয়া মাহফিলে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আবু সূফিয়ান, মুসল্লি পরিষদের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, আবুল হাসেম বক্কর, এমন এ হামিদ মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন, আহমদুল আলম চৌধুরী রাসেল, শাহ আলম, সাধারণ সম্পাদক খোরশেদুর রহমান, ফাইন্যান্স সেক্রেটারি হাফেজ মাওলানা মুহাম্মদ ছালামত উল্লাহ, প্রফেসর কামাল উদ্দিন আহমদ, আনোয়ারুল হক, সাইফুদ্দীন, দিলশাদ আহমদ, আব্দুল হাই মাসুম, শফিক আহমদ, মনসূর শিকদার, মাহবুবুল আলম সাহাব উদ্দিন, নুর হোসেন, শহিদুল আলম, এডভোকেট জসিম উদ্দিন হিমেল, হুজ্জাতুল ইসলাম, রিপন, এডভোকেট মাঈনুদ্দিন, জহির, আব্দুল আউয়াল সরোয়ার সেকান্দার প্রমূখ।
আপনার মন্তব্য লিখুন