শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

বাংলাদেশে সর্ব প্রথম স্বর্ণ মুকুট গীতা প্রতিযোগিতা চট্টগ্রামে

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...


বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ কর্তৃক আয়োজিত বাংলাদেশে প্রথম সারাদেশ থেকে গীতারত্ন খুঁজে স্বর্ণমুকুট গীতা প্রতিযোগিতা ১৯এপ্রিল ২০২৪খ্রি: চট্টগ্রামস্থ গোলপাহাড় শ্রী শ্রী মহাশ্মশান কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সর্বমোট এক হাজারের অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, আশিবার্দক হিসেবে উপস্থিত ছিলেন ওঁকাররেশ্বর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিদেহানন্দ পুরী মহারাজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাবেক রাষ্ট্রদূত ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রিয় সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, এশিয়াটিক সুপার পেট্রো লি: এর সিইও মনিলাল দাশ। জাতীয় গীতা পরিষদের কেন্দ্রিয় সভাপতি লায়ন আর.কে দাশ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লায়ন মুনমুন দত্ত মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক কুশল বরণ চক্রবর্ত্তী, ধর্মীয় বক্তব্য রাখেন শিক্ষক উত্তম কুমার চক্রবর্ত্তী, সাংবাদিক লায়ন সুজিত কুমার দাশ, গোলপাহাড় মহাশ্মাশান কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কান্তি দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিষু, সহসভাপতি রুভেল দে, প্রিয়তোষ চৌধূরী, শিক্ষক বেল্টন কান্তি নাথ, অমলকৃষ্ণ নাথ টুটুল, এডভোকেট নিখিল কুমার নাথ, সিদ্ধার্থ শংকর দাশ সিধু, এডভোকেট সুসেন কান্তি দাশ, রতন সেন মুন্নাসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। সারাদিনব্যাপি অনুষ্ঠিত গীতা প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হিসেবে স্বর্ণ মুকুট অর্জন করেন- শশী তালুকদার পূজা, দ্বিতীয় স্বর্ণ মুকুট অর্জন করেন- প্রমি ঘোষ এবং যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেন- জয় গোপাল বণিক ও ঔশ্বর্য নাথ।
উক্ত অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ একটি স্বরণিকা প্রকাশ করেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD