বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শন বোয়ালখালীতে হাজী আবুল কালাম আবুর শোকসভায় ইঞ্জিনিয়ার ইকবালের নেতৃত্বে আমুচিয়ার বিপুলসংখ্যক নেতাকর্মীর যোগদান বোয়ালখালীতে কবি ফররুখ স্মৃতি সংসদের কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা সাংবাদিকতায় এ আই প্রযুক্তির ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ, সিআরএফ ও আইটি সল্যুশনের সমঝোতা স্মারক স্বাক্ষর চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সদস্যদের তিন দিনব্যাপী ‘এআই টুলস’ কর্মশালার উদ্বোধন চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসক হলেন মেয়র শাহাদাত বোয়ালখালীতে ৪০০ দাবাড়ুর অংশগ্রহণে ‘Boalkhali Chess Championship 2026’ সফলভাবে সম্পন্ন টাইমস স্কয়ারের দুর্গাপূজায় শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরীর দর্শন প্রচার, পৌরোহিত্যে শুভানন্দ পুরী মহারাজ বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৩

বোয়ালখালীতে কবি ফররুখ স্মৃতি সংসদের কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বাবর মুনাফ:

চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন কবি ফররুখ স্মৃতি সংসদের পুনর্নির্মিত ভবনের উদ্বোধন, কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ার হাট এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির ১০ জন, অষ্টম শ্রেণির ১৮ জন এবং এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১৩ জন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। সব মিলিয়ে ৫৬ জনকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

কবি ফররুখ স্মৃতি সংসদের সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও কেমিস্ট্রি অব পিএইচডি ডিগ্রিধারী ড. মো. আবদুল মন্নান।

সংগঠনের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষানুরাগী মনজুর মোরশেদ, সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. ইকবাল, রাজনীতিবিদ আবুল মনসুর চৌধুরী, পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম, শিক্ষক তাজুল ইসলাম রাসেল, রাজনীতিবিদ আবু ছিদ্দিক এবং সাবেক ফুটবলার ছগির মিয়াসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, অতীতে কবি ফররুখ স্মৃতি সংসদ ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। পাশাপাশি দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের সহায়তা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সংগঠনটি বিশেষ ভূমিকা পালন করে আসছে।

সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, আচরণ, সততা, নৈতিকতা ও মানবিক গুণাবলির মাধ্যমেও সমাজকে আলোকিত করতে হবে। শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও যোগ্যতা যেন দেশ ও জাতির কল্যাণে কাজে লাগে এবং তারা ভবিষ্যতে দেশের সম্পদ হিসেবে গড়ে ওঠে— এটাই এ আয়োজনের মূল প্রেরণা ও প্রত্যাশা।

এ সময় কবি ফররুখ স্মৃতি সংসদের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মনজুর ইসলাম, হুমায়ুন কবির, মো. কাউছার, সাইদুল কবির রতন, মনজুর আলম, শওকতুল ইসলাম, সায়হাম রাব্বি চৌধুরী, তৌহিদুল ইসলাম, গাজী মোস্তফা, খোরশেদ আলম সুমন, সুদীপ দাশ, জালাল উদ্দিন, ইকবাল মামুন, ইউসুফ রানা, ইদু আমিন ও মো. মোর্শেদ আলমসহ আরও অনেকে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD