বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সকল বৈষম্য দূর ও চাকরি জাতীয়করণ চাই-এম এ ছফা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধি:

বেসরকারি শিক্ষক -কর্মচারীদের অন্যতম প্লাটফরম শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চট্টগ্রাম জেলা সভাপতি এম এ ছফা চৌধুরী বলেছেন – শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি সকল বৈষম্য দূরীভূত করে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও চাকরির নিরাপত্তা রক্ষা করতে চাকরি জাতীয়করণ এখন সময়ের এবং দীর্ঘদিনের দাবী। সুতরাং এ দাবী অবিলম্বে মেনে নিতে হবে।
সোমবার (৫ মে) বিকেলে শিক্ষক -কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ দাবী পুনর্ব্যাক্ত করেন তিনি।

সংগঠনের উপজেলা শাখার আহবায়ক অধ্যাপক ইমাম উদ্দিন মনির’র সভাপতিত্বে ও সদস্য সচিব মনজুর আলম মাস্টারের সঞ্চালনায় পৌর সদরস্থ গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এতে প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি, বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাহী সচিব সাইফুল ইসলাম চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক এডভোকেট সেলিম চৌধুরী , উপাধ্যক্ষ কায়ছারুল হক,সাবেক কাউন্সিলর মাহম্মদুল হক মেম্বার, বক্তব্য রাখেন অধ্যাপক ছাবেরা শারমিন, অধ্যাপক মিজানুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, আবু হানিফ ছিদ্দিকী, মনছুর আলী প্রমূখ।

পরে সকলের সম্মতিক্রমে অধ্যাপক ইমাম উদ্দিন মনির কে সভাপতি ও মনজুর আলম মাস্টার কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট শিক্ষক- কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখা কমিটি ঘোষনা করেন নেতৃবৃন্দ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD