বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

বিশ্বকাপের প্রথম আপসেট আর্জেন্টিনা,ভূপাতিত মেসিরা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিউজ ডেস্ক: মরুর বুকে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা পা রেখেছিল শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার হয়েই। ৩৬ বছরের অপেক্ষা শেষ করে বিশ্বকাপ জয়ের আশায় বিভোর ছিলো আলবিসেলেস্তারা। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই উড়ন্ত আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে আনলো সৌদি আরব। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারের মুখ দেখলো আর্জেন্টিনা। বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে গিয়ে ফিরতে হলো লিওনেল স্কালোনির শিষ্যদের।

বিশ্বকাপের গ্রুপ সি’তে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেছিলো লিওনেল মেসির আর্জেন্টিনা। পরিষ্কার ফেভারিট হিসেবেই ম্যাচের শুরু থেকে দাপটও দেখিয়েছিলো আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটেই মেসির পেনাল্টিতে ১-০ গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তারা। ১ গোলে পিছিয়ে পড়লেও ম্যাচের দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সৌদি আরব। আর্জেন্টাইনদের স্তব্ধ করে ২-১ গোলের জয় তুলে নেয় এশিয়ার দেশটি।

বিশ্বকাপের আগে প্রায় তিন বছরের বেশি সময় কোনো ম্যাচ হারেনি আর্জেন্টিনা। টানা ৩৬ ম্যাচ জিতে অপরাজিত থাকার বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিলো আলবিসেলেস্তারা। ৩৭ ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড নিয়ে তাদের সামনে ছিলো একমাত্র ইতালি। বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতলেই আজ্জুরিদের ছুঁয়ে ফেলতো মেসি-ডি মারিয়ারা। আর দ্বিতীয় ম্যাচে জিতলে এককভাবে টানা ৩৮ ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড করে ফেলতো আর্জেন্টিনা। তবে তাদের সেই স্বপ্নযাত্রায় বাধা হয়ে দাঁড়ালো সৌদি আরব।

সৌদি আরবের কাছে হেরে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড ছোঁয়ার স্বপ্ন অধরাই থেকে গেলো আর্জেন্টিনার। আজকের ম্যাচ হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নেও বড় এক ধাক্কা খেলো মেসি বাহিনী। নক-আউটে উঠতে হলে এখন সামনের দুই ম্যাচ জিততেই হবে আর্জেন্টিনাকে। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ তুলনামূলক শক্তিশালী মেক্সিকো আর পোল্যান্ড।

 

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD